ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা জীববৈচিত্র্য রক্ষায় আজ থেকে তিন মাস বন্ধ সুন্দরবনের দুয়ার নড়িয়ার কেদারপুরে বাড়িতে ঢুকে হামলা-ধর্ষণচেষ্টার অভিযোগ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জয়পুরহাটের সোহেল; ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি মায়ানমারে বিস্ফোরকের গুদামে বিস্ফোরণ, নিহত ৫৫ আদালতে সোহেল রানা, রামিসা হত্যার বিচার শুরু আজ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ : সঠিকভাবে টাকা বিতরণ করা হয়েছে মর্মে দাবি সংশ্লিষ্টদের সকলকে কাঁদিয়ে চির নিদ্রায় সাহিত হলেন দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী তাকিবুর রহমান জয়পুরহাটে ‘ব্লু লাইন এক্সপ্রেস’ ঢাকাগামী কোচের যাত্রা শুরু শিশুদের মোবাইল ফোন আসক্তি: পড়াশোনায় অমনোযোগের নীরব সংকট গোয়ালন্দে ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি,বিএনপি নেতার ছেলের ভাঙ্গারির দোকান হতে মালামাল উদ্ধার কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ভালো হয়ে যাওয়ার জন্য ৬ মাসের সময় দিলেন ডা. আব্দুল্লাহ তাহের। মধুপুর প্রেসক্লাবের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন: আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি পানিতে ডুবে নিখোঁজের ৩০ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

যশোরে জামায়াত নেতার মেয়ের নাগরিক ঐক্যে যোগদান নিয়ে বিতর্ক,পদত্যাগ

জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। নাগরিক ঐক্যের বাঘারপাড়া উপজেলা কমিটির সদস্যসচিব মনোনীত হওয়ার পর থেকেই তাকে নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়। সমালোচনার মুখে অবশেষে তিনি পদ থেকে অব্যাহতি নিয়েছেন।গত ১৮ আগস্ট নাগরিক ঐক্য যশোর জেলা শাখার পক্ষ থেকে ১৯ সদস্যের বাঘারপাড়া উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে মেহজাবিনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হলে তার বাবার রাজনৈতিক পরিচয় সামনে আসে। জামায়াতের মতো ভিন্ন আদর্শের একটি দলের নেতার মেয়ের নাগরিক ঐক্যে যোগদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তীব্র সমালোচনা শুরু হয়।মেহজাবিন জান্নাত অনন্যা যশোর আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থী। তিনি "যশোর কমিউনিটি" নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করছেন। জুলাই আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ ছিল বলে জানা গেছে।বিতর্কের মুখে মেহজাবিন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। তিনি লেখেন, "সদ্য প্রকাশিত নাগরিক ঐক্য বাঘারপাড়া কমিটির সদস্যসচিব পদ থেকে অব্যাহতি নিলাম। এ বিষয়ে মিথ্যা এবং বানোয়াট কথা বলা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।"

গণমাধ্যমকে মেহজাবিন জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন। তিনি জামায়াতের অঙ্গসংগঠন ইসলামী ছাত্রী সংস্থায় যুক্ত ছিলেন এবং সেখান থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। তার দাবি, ভুলবশত তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং আপাতত তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে থাকছেন না। তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যুক্ত হলে তা জামায়াতই হবে। নাগরিক ঐক্য যশোর জেলার আহ্বায়ক ফেরদৌস পরশ জানান, রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার সবারই আছে। তিনি বলেন, "তিনি তার চিন্তা-চেতনার জায়গা থেকে এ দলে এসেছেন। তার সম্মতি না থাকলে আমরা তাকে কীভাবে কমিটিতে রাখলাম?" যদিও মেহজাবিন বাঘারপাড়া কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন, দলের নেতারা জানান যে তিনি যশোর সদর উপজেলার কমিটিতে থাকার আগ্রহ প্রকাশ করেছেন।

আরও খবর