আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

মধুপুরে ফুটপাতে দোকান বসানোয় ভ্রাম্যমাণ আদালতে অভিযান

টাঙ্গাইলের মধুপুরে বিভিন্ন জনবহুল বিভিন্ন রাস্তার ফুটপাতে দোকান বসানোর অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। ২৫ আগস্ট সোমবার সকালে ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. জুবায়ের হোসেন। তিনি জানান গত কিছু দিন আগে মাইকিং এর মাধ্যমে প্রচারণা করা হয়েছিলো মধুপুর পৌরসভায় যেনো ফুটপাত দখল করে জনগণের চলার পথে দোকান বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা হয়। কিন্তু সেই দিকে দোকানদারেরা দৃষ্টিপাত না করায় জনগণের নির্বিগ্নে চলাচলের স্বার্থে আজকের এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাথী সিনেমার মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ফুটপাতে দোকান বসানোর অপরাধে দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং রাস্তায় রাখা মালামাল নিয়ে আসা হয়েছে। তিনি আরো জানান,পর্যায়ক্রমে সকল স্থানে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত করা হবে এবং যে সকল ব্যবসায়ী ফুটপাতের টাইলস নষ্ট করছেন তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মধুপুর থানা পুলিশ ও উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তারা। তিনি জানান,এ ধরনের অভিযান ভোক্তা ও জনসাধারণের স্বার্থ বিবেচনায় নিয়মিত অব্যাহত থাকবে।
Tag
আরও খবর