সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে মতবিনিময় সভায় বক্তারা‘রাষ্ট্রসংস্কার হোক আল্লাহর হুকুমের ভিত্তিতে’

প্রতীয়মাণ জাতীয় সংকট থেকে উত্তরণের একমাত্র পথ আল্লাহর হুকুমের ভিত্তিতে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।’— এমন অভিমত ব্যক্ত করেছেন হেযবুত তওহীদের নেতৃবৃন্দ। আজ বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনটির পক্ষ থেকে প্রস্তাবিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরা হয়। সভায় সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান। তিনি সংগঠনের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের ওপর ভিত্তি করে একটি রাষ্ট্রকাঠামোর ধারণা উপস্থাপন করেন। রিয়াদুল হাসান বলেন, স্বাধীনতার পর ৫৩ বছরে সংবিধান ১৭ বার সংশোধন করা হলেও জাতির মৌলিক সংকটের টেকসই সমাধান হয়নি। কারণ, মানুষ তৈরি জীবনব্যবস্থা দিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, দেশে এখনো ব্রিটিশ ঔপনিবেশিক আইন কার্যকর রয়েছে, যা সমাজে অন্যায়-অবিচার ও মামলার জট বাড়িয়ে তুলছে। তিনি আরো বলেন, ইসলাম আধুনিক গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক নয়। যেমন মুসল্লিদের সমর্থন ছাড়া কেউ ইমামতি করতে পারে না, তেমনি জনগণের সমর্থন ছাড়া নেতৃত্ব বৈধ হতে পারে না। কিন্তু বিদ্যমান গণতন্ত্রে মানুষ নিজেই বিধানদাতা হয়ে দাঁড়ায়— যা ইসলামের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। “বিধানদাতা কেবল আল্লাহ—এই মূল সত্য মেনে জাতীয় জীবন পরিচালনা করতে হবে,” মন্তব্য করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের বরিশাল জেলা সভাপতি লোকমান হোসেন। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উখবাহ, আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা, ঢাকা বিভাগের সহ-সভাপতি আল আমিন সবুজ, নারী বিভাগের যুগ্ম সম্পাদক আয়েশা সিদ্দিকা, বরিশাল মহানগর সভাপতি নুর মোহাম্মদ আরিফ প্রমুখ। বক্তারা বলেন, আল্লাহপ্রদত্ত জীবনব্যবস্থা অনুসরণ করে মহানবী হযরত মুহাম্মদ (সা.) যেভাবে নিরাপদ ও আদর্শ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, তার আদর্শ অনুসরণেই রাষ্ট্রের প্রতিটি অঙ্গ—নীতি, বিচারব্যবস্থা, প্রতিরক্ষা, গণমাধ্যম, নারীর মর্যাদা, আইনসভা ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা পরিচালনা করতে হবে। উল্লেখ্য, হেযবুত তওহীদ সারাদেশে এ বিষয়ে সেমিনার, গোলটেবিল বৈঠক, আলোচনা ও মতবিনিময় সভার মাধ্যমে তাদের প্রস্তাবনা তুলে ধরছে।
আরও খবর