সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে সমন্বয়কারীর মুক্তির দাবিতে কোতোয়ালি মডেল থানার সামনে ছাত্র জনতার ঘেরাও

বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সমন্বয়ক হোসাইন আল সুহানকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে এবং নারী আন্দোলনকারীদের চুলের মুঠি ধরে পুরুষ পুলিশ সদস্যরা ধরে নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধার পর পরই আন্দোলনরত ছাত্র-জনতা বরিশাল ম্রেটাপলিটন কোতয়ালী মডেল থানা ঘেরাও করতে আসেন। এ সময় থানার প্রধান গেট আটকে দেওয়ায় থানার ভিতরে ও বাইরে ছাত্র-জনতা আটকে পরেছেন। খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য থানার সামনে সংবাদকর্মীরা পৌঁছলে তাদেরকেও থানার মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি। থানার মধ্যে থাকা স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দীন রনি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুহানকে গ্রেপ্তারের বিষয়টি জানতে চাইলে তাকে ডেভিলে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের কর্মকর্তারা জানালেও কে মামলা করেছে তার কোন সদূত্তর দিতে পারেনি পুলিশ। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ৯ টার সময়ও থানা কম্পাউন্ডের ভিতরে মহিউদ্দীন রনিসহ আন্দোলনরত ছাত্র-জনতা অবস্থান ধর্মঘট পালন করছেন। আর থানার বাহিরে যারা ছিল তারাও ভিতরে প্রবেশ করেছে। এ ব্যাপারে পুলিশের কোন কর্মকর্তা এখনও মিডিয়ার সাথে কথা বলেননি। বিষয়টি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের একাধিক কর্মকর্তারা।
আরও খবর