গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

নরসিংদী ডায়বেটিক সমিতির ২৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নরসিংদী ডায়াবেটিক সমিতি’র ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আজ শনিবার (৩১ ডিসেম্বর ) নরসিংদী ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে নরসিংদী ডায়াবেটিক সমিতি’র ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী ডায়াবেটিক সমিতির বার্ষিক প্রতিবেদন ও বাজেট অনুমোদন সহ বিভিন্ন প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক আলোচনা করা হয়। 


নরসিংদী ডায়াবেটিক সমিতির আজকের এই বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতিক), মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-১ মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নরসিংদী কাজী আশরাফুল আজীম পিপিএম, ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম সিভিল সার্জন নরসিংদী। এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী ডায়বেটিক সমিতির সদস্য সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজকের সাধারণ সভার সভাপতিত্ব করেন আবু নাইম মোহাম্মদ মারুফ খান, জেলা প্রশাসক ও সভাপতি নরসিংদী ডায়বেটিক সমিতি। সঞ্চালনা করেন নুরুল আমিন, সাধারন সম্পাদক নরসিংদী ডায়াবেটিক সমিতি।


অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় আমন্ত্রিত অথিতিদের। এরপর আমন্ত্রিত অথিতিরা বক্তব্য রাখেন। প্রধান অতিথি নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক এমপি তার বক্তব্যে বলেন, ' নরসিংদী ডায়াবেটিক হাসপাতাল আমাদের জন্য গর্ব, আমিও অনেক অসহায় দুস্থদের চিকিৎসার জন্য এই হাসপাতালে প্রেরন করি। আমি ধন্যবাদ জানাই তাদের যারা ১৯৯২ সালে এই মহান উদ্যোগ নিয়েছিল'।


পুলিশ সুপার , নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম তার বক্তব্যে বলেন, ' স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে নরসিংদী ডায়াবেটিক হাসপাতাল প্রশংসনীয় ভূমিকা পালন করেছে উল্লেখ করে হাসপাতালটির সেবার পরিধি বৃদ্ধি ও মানোন্নয়নে সচেষ্ট থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান'


নরসিংদী শহরের বানিয়াছলে অবস্থিত নরসিংদী ডায়াবেটিক হাসপাতাল, নরসিংদী জেলা তথা আশে পাশের অঞ্চলের মানুষের চিকিৎসার জন্য এক সনামধন্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে মানুষকে চিকিৎসা সেবা দিয়ে এখন পর্যন্ত তার সুনাম অক্ষত রেখেছে। ডায়াবেটিক সমিতির সভাপতি আবু নাইম মোহাম্মদ মারুফ খান বলেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজ ডায়াবেটিক হাসপাতাল আজ ভাল অবস্থানে। তিনি সমিতির সকল সদস্যদের আহবান জানান সবার সম্মিলিত প্রচেষ্টায় এটিকে দেশ সেরা একটি প্রতিষ্ঠানে পরিনত করার জন্য।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৬৪ দিন ১২ ঘন্টা ৩৮ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

৮৪ দিন ১৮ ঘন্টা ৩১ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১২৬ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে