ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ইউরোপীয় প্রতিনিধিদল ঢাকা আসছে আজ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 12-08-2025 09:11:10 am

দক্ষিণ এশিয়ার সঙ্গে নতুন মাত্রায় সম্পর্ক গড়ে তুলতে ঢাকায় আসছে ইউরোপের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরের দিকে দলটির হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।


তিন দিনের এ সফরের আয়োজন করেছে ফ্রিডরিখ নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডমের (এফএনএফ) দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়। দলের নেতৃত্বে রয়েছেন জার্মান রাজনীতি ও সুশীল সমাজের শীর্ষ ব্যক্তিত্বরা জার্মান পার্লামেন্টের (বুন্দেসতাগ) সদস্য সান্দ্রা ওয়েজার, বুন্দেসতাগ প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান মার্কুস ফাবার এবং লিবারেল ইন্টারন্যাশনালের ডয়চে গ্রুপের সভাপতি জুর্গেন মার্টেন্স। তাদের সঙ্গে আছেন ব্যবসায়ী ও নীতি-নির্ধারকগণও।


এফএনএফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক কার্স্টেন ক্লেইনের ভাষায়, দ্রুত প্রবৃদ্ধিশীল এই অঞ্চলের সঙ্গে ইউরোপ, বিশেষ করে জার্মানির সংযোগ আরও গভীর করাই আমাদের উদ্দেশ্য যাতে আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারি।


সফরে প্রতিনিধি দল বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করবে। পাশাপাশি নেটজ বাংলাদেশ, গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ, বিমসটেক সচিবালয় এবং বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই)-এর সঙ্গে আলোচনায় বসবে।


রাজনীতি ও কূটনীতির বাইরে সফরের তালিকায় রয়েছে সাভারের একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন। সেখানে শ্রম অধিকার, শিল্প সরবরাহ শৃঙ্খল এবং দক্ষ শ্রমিক অভিবাসনের ভূমিকা নিয়ে ঘনিষ্ঠভাবে জানবেন তারা। সফরের শেষ দিকে আঞ্চলিক নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা এবং নীতি সংস্কার নিয়ে খ্যাতনামা অর্থনৈতিক ও গণমাধ্যম বিশ্লেষকদের সঙ্গে মুক্ত সংলাপে অংশ নেবেন।

আরও খবর







6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১৫ দিন ১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে