‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

আন্দোলনে নিহত ১১৪ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-08-2025 11:05:30 am

চব্বিশের জুলাই-আগস্টের গণআন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে তাদের মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।


পুলিশের আবেদনে সোমবার (০৪ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দিয়েছেন।


আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, মোহাম্মদপুর থানার এসআই মো. মাহিদুল ইসলাম মরদেহ উত্তোলনের আবেদন করেন।


সেখানে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন সময়ে ঢাকা মহানগরীতে নানা বয়সের নারী-পুরুষ মারা যান। তাদের মধ্যে ১১৪ জনকে অজ্ঞাতনামা হিসেবে মোহাম্মদপুরের রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়। ভবিষ্যতে আইনি পদক্ষেপ ও মৃতদেহ শনাক্ত করতে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কবর হতে মরদেহ উত্তোলন করা প্রয়োজন।


আবেদনে আরও বলা হয়, এসব মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুত। ডিএনএ নমুনা সংগ্রহের মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত হতে হবে৷ এ ছাড়া আইনি কার্যক্রম শেষে পরিবারের চাহিদা মোতাবেক মরদেহ পরিবারের কাছে হস্তান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার।


বিচারক নথি পর্যালোচনা করে আবেদনটি মঞ্জুর করেন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়া হয়েছে।

আরও খবর