বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা

সুন্দরবনের চুনকুড়ি নদী থেকে আহত কচ্ছপ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


সুন্দরবনের চুনকুড়ি নদী থেকে গুরুতর আহত একটি বড় আকৃতির কচ্ছপ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে কচ্ছপটিকে বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয়। 

শুক্রবার (২৫ জুলাই) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

সিয়াম-উল-হক বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে নিয়মিত কার্যকর অভিযান পরিচালনা করে থাকে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন দোবেকীর সদস্যরা সুন্দরবনের মালঞ্চ ও চুনকুড়ি নদীতে নিয়মিত টহলে নামে। টহল চলাকালীন চুনকুড়ি নদীতে ভাসমান অবস্থায় তারা একটি গুরুতর আহত কচ্ছপ দেখতে পান, যার একটি পা বিচ্ছিন্ন ছিল।

কচ্ছপটির অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় কোস্ট গার্ড সদস্যরা সঙ্গে সঙ্গে সেটিকে উদ্ধার করে স্টেশন দোবেকীতে নিয়ে আসেন, সেখানে তারা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে কচ্ছপটি দোবেকী বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়। 

বন বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে কচ্ছপটিকে বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয়, যাতে সেটি স্বাভাবিক পরিবেশে পুনরায় বেঁচে থাকার সুযোগ পায়।


আরও খবর