পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

কুড়িগ্রামে জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক দল। সোমবার (২১ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা শ্রমিক দলের ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে জেলা কার্যালয়ের সামনে পথসভা পরিচালনা করেন সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, শ্রমিক নেতা মতিয়ার রহমান, শাহিন, রিজন, আজিজুল, রিপন ফুলবাবুসহ অনান্যরা। বক্তব্যে বক্তারা বলেন, সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যা অপপ্রচার, সংসদ নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন “বর্তমান সরকারের দুর্নীতির কারণে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। অপরদিকে বিএনপি ও তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কটুক্তি করা হচ্ছে, যা শ্রমিক সমাজ মেনে নেবে না। জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু জানান দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তিকারীদের শাস্তি এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক অপপ্রচার বন্ধ করতে হবে।
আরও খবর





6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

২ ঘন্টা ৪৩ মিনিট আগে