সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে গাজার চালানসহ মাদক ব্যবসায়ী স্বামী -স্ত্রী আটক।

বরিশালে মাদক ব্যবসায়ি জুতি-মুন্নাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। নগরীর ভাটারখাল এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গাঁজার একটি বড় চালানসহ আটক করা হয়। সম্পর্কে স্বামী-স্ত্রী জুতি-মুন্না দীর্ঘদিন ধরে বান্দরোডসংলগ্ন ভাটারখাল কলোনিতে অবস্থান নিয়ে মাদকবাণিজ্য চালিয়ে আসছিলেন। এর আগে তারা ৯নং ওয়ার্ডের রসুলপুর কলোনিতে বসবাস করতেন এবং সেখানে তাদের মাদকের বড় সিন্ডেকেট ছিল। ইতিপূর্বে তারা দুজন একাধিকবার গ্রেপ্তার হয়েছেন এবং তাদের বিরুদ্ধে একডজনের বেশি মামলা চলমান রয়েছে।এই চিহ্নিত মাদকব্যবসায়ীকে আটক করার খবর শহরবাসীকে এক ধরনের স্বস্তি দিয়েছে। তবে তাদের বেশি দিন বন্দি রাখা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। বলছেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী জুতি-মুন্নাকে পুলিশ এরআগেও একাধিকবার গ্রেপ্তার করতে সক্ষম হয়। কিন্তু তাদের বেশি দিন আটকে রাখা সম্ভব হয়নি। আইনি ফাঁক গলে তারা জামিনে মুক্ত হয়ে ফের মাদকবাণিজ্যে জড়িয়ে পড়েন। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, পঁচিশোর্ধ্ব মুন্না ফরাজী ও তার স্ত্রী জুতি আক্তার দীর্ঘদিন ধরে ভাটারখালে মাদকবাণিজ্য চালিয়ে আসছেন এবং তাদের কাছে মাদকের বড়টি চালান মজুত আছে এমন খবরে সোমবার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ আমিরুল ইসলামের নেতৃত্বে একপর্যায়ে তাদের দুজনকে আটক করাসহ ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এবং মাদক বিক্রির বেশ কিছু অর্থও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গোয়েন্দা পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।জুতি-মুন্নাকে গ্রেপ্তার করায় ডিবি পুলিশ সাধুবাদ জানিয়েছে ১০ নং ওয়ার্ডের বাসিন্দারা। একাধিক বাসিন্দা জানিয়েছেন, স্বামী-স্ত্রী গোটা ভাটারখাল এলাকাকে মাদকের আখড়ায় পরিণত করেছিলেন। রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাসোহারা দিয়ে তারা এই অবৈধ বাণিজ্য চালিয়ে আসছিল। এই চিহ্নিত মাদক বিক্রেতাদের দীর্ঘ মেয়াদি কারান্তরীণ রাখার ক্ষেত্রে বরিশাল মেট্রোপলিটন পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।’"
আরও খবর