ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে মাদক বিরোধী রেলি ও সমাবেশ অনুষ্ঠিত




কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে সর্বস্তরের জনগনের অংশগ্রহণে মাদক বিরোধী রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২১জুলাই) বিকেল সাড়ে ৩ টায় ফুলবাড়ী উপজেলা মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে রেলি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে এবং সাংবাদিক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সমন্বয়ক আব্দুল আজিজ নাহিদ, এনসিপি'র জেলা সভাপতি মুকুল মিয়া, এবি পার্টির কুড়িগ্রাম জেলা সভাপতি ডা: নুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মাও: নিজাম উদ্দিন, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক ও কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহাদত হোসেন, কুড়িগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর হুমায়ুন কবির, কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: শহিদুল্লাহ, কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট নাহিয়ান আহমেদ ফারাবী, কুড়িগ্রাম ২২ বিজিবি'র অধিনায়ক লে: কর্নেল মাহাবুব উল হক, কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজার রহমান প্রমূখ। সমাবেশে বক্তারা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সহ গোটা কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করে এ কর্মসূচিকে বেগবান করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। 

Tag
আরও খবর