বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

ববি কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘জুলাই কর্নার’ উদ্বোধন


জুলাইয়ের স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘জুলাই কর্নার’ উদ্বোধন করা হয়েছে। কর্নারটিতে জুলাই অভ্যুত্থান বিষয়ক বই, ম্যাগাজিন, সংবাদপত্র, স্মৃতিচারণ এবং ঐতিহাসিক দলিল সংযুক্ত করা হয়েছে।


সোমবার সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম কেন্দ্রীয় গ্রন্থাগারে লাল ফিতা কেটে কর্নারটির উদ্বোধন করেন।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ এবং শিক্ষার্থীরা যেন জুলাই সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারে, সেজন্য ‘জুলাই কর্নার’ স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম, সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল ইসলাম (কোস্টাল স্টাডিজ বিভাগ), সহযোগী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ), সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার (বাংলা বিভাগ) এবং লাইব্রেরিয়ান কাজী মো. জোহিরুল ইসলাম।


এ বিষয়ে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ‘জুলাই কর্নার’ উদ্বোধন করা হয়েছে। এই কর্নার থেকে বর্তমান ও পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীরা জুলাই মাসে সংঘটিত ঘটনাগুলো সম্পর্কে জানতে পারবে। জুলাই কর্নার বাস্তবায়নে লাইব্রেরিয়ানসহ সংশ্লিষ্ট সবাই সার্বিক সহযোগিতা করেছেন। আমি সবাইকে এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।”


উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের স্মৃতিতে সারাদেশে নানা কর্মসূচি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

Tag
আরও খবর