সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে জ্যৈষ্ঠ সাংবাদিক আক্তার ফারুক শাহিনকে ট্যুরিজম রিপোর্টিং এওয়ার্ড প্রদান।

দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট, জেষ্ঠ সাংবাদিক আকতার ফারুক শাহিনকে ট্যুরিজম রিপোর্টিং এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। রোববার (২০ জুলাই) বিকালে পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি অভিজাত হোটেলে ‘গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন’র পক্ষ থেকে তাকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়। এর আগে ‘পর্যটন শিল্পের উন্নয়নে কুয়াকাটার সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা ও তথ্য চিত্র প্রদর্শন, করা হয়। আকতার ফারুক শাহিনের হাতে পদক তুলে দেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা এবং বিশিষ্ট আলোকচিত্রী শিল্পী মো নুরুদ্দিন আহম্মেদকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। পুরো আয়োজনে সভাপতিত্ব করেন গ্লোবাল এভিয়েশন এন্ড ট‍্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সালাম মাহমুদ। আলোচনা পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ‍্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক জামিউর রহমান লেমন। প্রসঙ্গত, এরআগে সাংবাদিকতায় ইউনেস্কো মিডিয়া ফেলোশিপ, বিএমএসএফ’র বর্ষসেরা সংবাদকর্মী এবং সাংবাদিকতায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মৃতি পদক পেয়েছেন আকতার ফারুক শাহিন। টানা ৩৭ বছর ধরে দক্ষিণাঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়নসহ সামগ্রিক সমস্যা-সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে লেখালেখি করছেন তিনি।
আরও খবর