চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন বহুলীতে পরিবর্তনের অঙ্গীকারে সোচ্চার জনগণ: সবার মুখে এস এম রঞ্জুর নাম নবারুণ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমেছে? হাতিয়ায় ফের ২১ শিক্ষার্থী শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পরে ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবক দল কর্মীর মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত। শাহীন হত্যার মামলার রায় ১জন যাবজ্জীবন, ১জন ৫ বছরের কারাদণ্ড নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎

যবিপ্রবি অনুষদের দাবীতে প্রাণিসম্পদ অধিদপ্তর ঘেরাও

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-12-2022 11:57:00 am


◾ নিউজ ডেস্ক


ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে (ঝিসভেক) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনাপত্তি পত্র প্রদান পূর্বক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদে পরিণত করার দাবীতে প্রাণিসম্পদ অধিদপ্তর ঘেরাও করেছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা।


দীর্ঘ আট মাস থেকে চলমান ফ্যাকাল্টিকরণ আন্দোলনের অংশ হিসেবে আজ(২৭ ডিসেম্বর) শিক্ষার্থীরা প্রাণিসম্পদ অধিদপ্তরের মূলফটকে অবস্থান নেয়। সকাল ৮টা থেকে ৩০০ এর অধিক শিক্ষার্থী মূল ফটকে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকে। বেলা ১১ টায় ডিজি মহোদয়ের আশ্বাসের প্রেক্ষিতে অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারিগণকে কর্মস্থলে প্রবেশ করতে দেয়।


সকাল ১১ থেকে দুপুর ১২ঃ৩০ পর্যন্ত প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মঞ্জুর মোহাম্মদ শাহাজাদার নেতৃত্বে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন কর্মকতা, শিক্ষার্থী ও অভিভাবক প্রতিনিধিদের সাথে চলমান সংকট নিয়ে আলোচনা হয়।


ছবি: আন্দোলনরত শিক্ষার্থীরা


আলোচনা শেষে মহাপরিচালক শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব ও মাননীয় মন্ত্রীর সাথে আলোচনা করে দ্রুত কলেজটিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদে পরিণত করার জন্য সর্বাত্মক সহোযোগিতার আশ্বাস দেন।


আন্দোলনকারীদের মধ্যে প্রবণ সাহা দিপ্ত বলেন,"মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রণালয় ২০১৩ সালে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার ৯ বছরে মাত্র ২ টি ব্যাচ গ্রাজুয়েশন শেষ করেছে। সেশনজট,শিক্ষক সংকট,বাজেট সংকট সহ নানাবিধ সমস্যা নিয়ে ২০১৬ সাল থেকে দফায় দফায় আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। প্রাণিসম্পদ অধিদপ্তর এই কলেজ সুষ্ঠু ভাবে পরিচালনা করতে পারছে না, ফলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভুক্তিই হবে স্থায়ী সমাধান"।

আরও খবর