নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঢাকায় যাত্রা শুরু জাতিসংঘ মানবাধিকার মিশনের, স্বাক্ষর হলো তিন বছরের সমঝোতা স্মারক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-07-2025 09:28:23 pm

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মিশন। তিন বছরের এই উদ্যোগ চালুর লক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে জাতিসংঘ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।


শুক্রবার (১৮ জুলাই) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় এক বিবৃতিতে জানায়, চলতি সপ্তাহেই এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের পক্ষে মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক।


বিবৃতিতে বলা হয়, গত আগস্ট থেকে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়িয়েছে। কার্যালয়টি মানবাধিকার উন্নয়ন, গণতান্ত্রিক সংস্কার এবং শান্তিপূর্ণ প্রতিবাদের ওপর দমন-পীড়ন সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে সক্রিয়ভাবে কাজ করছে।


হাইকমিশনার ভলকার তুর্ক জানান, এই সমঝোতা স্মারক বাংলাদেশের মানবাধিকার রক্ষায় অঙ্গীকারের একটি স্পষ্ট বার্তা বহন করে। এটি বাংলাদেশের কাঙ্ক্ষিত রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ধাপ বলেও মন্তব্য করেন তিনি।


তুর্ক আরও বলেন, “এই সমঝোতা আমাদের দেওয়া সুপারিশ বাস্তবায়নে সহায়ক হবে। পাশাপাশি বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা, সুশীল সমাজ ও অন্যান্য অংশীদারদের সঙ্গে সরাসরি মিলে কাজ করার সুযোগ সৃষ্টি করবে।”


বিবৃতিতে আরও জানানো হয়, নতুন মানবাধিকার মিশনটি জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড পূরণে সরকারের বিভিন্ন সংস্থাকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে। একইসঙ্গে, মানবাধিকার রক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে এই মিশন।

আরও খবর