বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

জুলাই শহীদদের কবর জিয়ারত, পরিবারকে পবিপ্রবি শিক্ষার্থীদের সমবেদনা

বরিশালের দুই সন্তান—শহীদ ফয়সাল আহমেদ শান্ত ও শহীদ রাকিব হোসাইন—জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত হন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবর জিয়ারত করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা।


গত শনিবার (১২ জুলাই) পবিপ্রবির শিক্ষার্থীরা বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ও মানিককাঠি গ্রামে গিয়ে শহীদ ফয়সাল ও রাকিবের কবর জিয়ারত করেন এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান।


২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. শাহেদুল ইসলাম শাকিব বলেন, “যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, তাঁদের রুহের মাগফিরাত কামনা করি। জুলাই এলেই শহীদদের স্মৃতি হৃদয়ে জেগে ওঠে। আমরা চাই, সরকারিভাবে তাঁদের স্মরণে কোরআন খানি, দোয়া মাহফিল, ইসলামিক প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হোক।”


২০২২-২৩ সেশনের শিক্ষার্থী গোলাম রাব্বি বলেন, “জুলাই বিপ্লব আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এই নতুন বাংলাদেশ যাঁরা নিজেদের জীবন দিয়ে এনে দিয়েছেন, তাঁদের জন্য দোয়া এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা।”


উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বিকেলে চট্টগ্রামের মুরাদপুর মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন বরিশালের বাবুগঞ্জ উপজেলার ফয়সাল আহমেদ শান্ত। তিনি ওই এলাকার রহমতপুর গ্রামের বাসিন্দা ছিলেন।


অন্যদিকে, রাকিব হোসাইন খানপুরা আলিম মাদ্রাসা থেকে দাখিল পাস করে বরিশালের ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা শেষ করেন। পরে তিনি সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিএসসি প্রোগ্রামে ভর্তি হন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীতে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন রাকিব। ৬ আগস্ট সকালে মানিককাঠি বাজারে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও খবর