চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বাঘায় বিএনপি’র বিক্ষোভ মিছিল

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, দলের কার্যালয়ের সামনে ককটেল হামলা এবং দেশে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজশাহীর বাঘায় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেলে শোডউন দিয়ে প্রতিবাদ জানিয়েছে বিএনপি। 

সোমবার (১৪-০৭-২০২৫)) সকালে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে ঈদগাহ মাঠে সমাবেশ শেষে মোটরসাইকেল শোডউন দিয়ে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিএনপি, যুবদল,ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের কয়েকশত নেতা-কর্মী অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,  সদস্য সচিব আশরাফ আলী মলিন,সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক তাফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ,বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ও বিএনপি সভাপতি এ্যাড.ফিরোজ আহমেদ রনজু,বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম,গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ করিম টিপু, যুবদলের সাবেক সিনিয়ার যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শফিসহ উপজেলা-পৌরসভা-ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি নেতারা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেভাবে কুরুচিপূর্ণ ও অশালীন স্লোগান দেওয়া হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেভাবে ককটেল হামলা চালানো হয়েছে এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতির দিকে যাচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।” সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি নেতারা।



Tag
আরও খবর
deshchitro-6a36d7136e013-210626120819.webp
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার

১ ঘন্টা ৫৩ মিনিট আগে