লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত

সোহরাওয়ার্দী কলেজের পূর্ব পাশে প্রাচীন নিমগাছ: সবুজের নিঃশব্দ পাহারাদার


ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী কলেজ। এই কলেজের পূর্ব পাশে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন নিমগাছ, যে গাছটি নিঃশব্দে বহন করছে সময়ের নানা ইতিহাস, পরিবেশের ভারসাম্য আর ছাত্রজীবনের স্মৃতি।


দর্শনার্থী কিংবা কলেজের শিক্ষার্থীরা যেই পথেই হাঁটুন না কেন, এই গাছটির পাশে এলেই এক ধরণের প্রশান্তি অনুভব করেন। গ্রীষ্মের তাপদাহে নিমগাছের ছায়া হয়ে ওঠে স্বস্তির ছোঁয়া। বহু শিক্ষার্থী এই গাছের নিচে বসে কাটিয়েছেন ক্লাসের ফাঁকা সময়, কেউ করেছেন পাঠচর্চা, কেউ আবার নিঃশব্দে গড়েছেন বন্ধুত্ব। 


এই নিমগাছ শুধু পরিবেশের জন্যই উপকারী নয়, বরং এটি হয়ে উঠেছে সোহরাওয়ার্দী কলেজের একটি সময় কাটানোর জায়গা যা শিক্ষার্থীরা করে থাকে। প্রাকৃতিক ঔষধি গুণের জন্য নিমগাছ যেমন পরিচিত, তেমনি এটি দূষণ রোধেও রাখছে অমূল্য ভূমিকা।


শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন"এই গাছটা যেন কলেজের একটা আপনজন। প্রতিদিন যাই আসি, এই গাছের নিচে একটু দাঁড়িয়ে থাকি। অনেক দিন ধরেই তো দেখছি একে—একধরনের আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে গেছে।


প্রাকৃতিক এই সম্পদটি সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। কারণ এই গাছ শুধু একটি গাছ নয়—এটি পরিবেশ, ভালোবাসা আর এক টুকরো সবুজ আশ্রয়ের প্রতীক।


সোহরাওয়ার্দী কলেজের এই প্রাচীন নিমগাছ যেন বহু বছর ধরে এভাবেই নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, প্রজন্মের পর প্রজন্মকে ছায়া দিয়ে, প্রকৃতির সঙ্গে আমাদের বন্ধনকে গভীর করে।

আরও খবর