জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

সোহরাওয়ার্দী কলেজে প্রাণিবিদ্যা বিভাগের মৌসুমি ফল উৎসবের ব্যতিক্রম আয়োজন


রাজধানী পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে টক-মিষ্টি ফলের স্বাদ উপভোগ করতে ‘মৌসুমি ফল উৎসব’ এর আয়োজন করেছে প্রাণিবিদ্যা বিভাগ। 



বুধবার (৯ জুলাই ) সকাল ১১ টায় কলেজের প্রাণিবিদ্যা বিভাগের রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আম, জাম, কাঁঠাল, কলা, পেয়ারা, লটকন, কাঠ লিচু, আনারস, আপেল, মালটা, ডালিম, কমলা, ড্রাগনফল সহ বাহারি রঙ এবং নানা স্বাদের ফলের সমারোহে আয়োজিত হয় এই মৌসুমি ফল উৎসব।



উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড.কাকলী মুখোপাধ্যায়, উপাধ্যক্ষ অধ্যাপক ড.ফরিদা ইয়াসমিন, অফিসার্স কাউন্সিলের সম্পাদক, অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অমিতাভ কুমার বাড়ৈ, সহযোগী অধ্যাপক শিরিন সুলতানা,  সহযোগী অধ্যাপক হুমায়ুন কবির, প্রভাষক নাজমুন নাহার ও ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র-ছাত্রী, বিএনসিসি, বাঁধনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় তারা উপস্থিত হয়ে মৌসুমে ফলের স্বাদ ভাগাভাগি করে নেয়।



এসময় সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, "আজকে প্রাণিবিদ্যা বিভাগের এই মৌসুমি ফল উৎসব একটি প্রশংসনীয় উদ্যোগ। এতে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা যেমন বাড়বে, তেমনি আমাদের দেশীয় ফলের প্রতি আগ্রহও তৈরি হবে। আমি এই আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও তাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করি। সেই সাথে সোহরাওয়ার্দী কলেজ প্রশাসন সবসময় প্রাণিবিদ্যা বিভাগের পাশে থাকবে বলে জানান।"



অনুষ্ঠানের বিষয়ে প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অমিতাভ কুমার বাড়ৈ বলেন, "মৌসুমী ফল আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এই উৎসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতন হবে এবং প্রাকৃতিক খাদ্যাভ্যাসে উৎসাহিত হবে। প্রাণিবিদ্যা বিভাগ সবসময় এমন উদ্যোগকে স্বাগত জানায় এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করি।"


এসময় উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বলেন, “মৌসুমী ফল শুধু স্বাদের জন্য নয়, বরং পুষ্টির ভাণ্ডার হিসেবেও বিবেচিত। এ ধরনের উৎসব শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও দেশীয় ফলের প্রতি ভালোবাসা বাড়ায়, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।”

আরও খবর