বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

ববিতে ১৭ জুলাই ‘লীগ বহিষ্কার কর্মসূচি’ পালনের প্রস্তাব শিক্ষার্থীদে


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার এক বছর পেরিয়ে গেলেও এখনও হয়নি বিচার। বরং অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এই পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থান মাসব্যাপী প্রোগ্রামের অংশ হিসেবে আগামী ১৭ জুলাই ‘লীগ বহিষ্কার’ কর্মসূচি পালনের প্রস্তাব দিয়েছেন তারা।


বুধবার (৯ জুলাই) বিকেল ৪টায় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় শিক্ষার্থীদের পক্ষে এ প্রস্তাব দেন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ রায়। এছাড়াও মোট ১৩টি কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে: জুলাই ছাত্র জনতার বিজয় র‍্যালি ও বিজয় ভোজ, জুলাই অ্যাম্বাসেডর ও সম্মাননা প্রদান, শর্টফিল্ম, ভিডিও প্রদর্শনী, পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা, “জুলাই ৩৬” ভাবনা প্রতিযোগিতা, রচনা, কবিতা, চিত্রাঙ্কন ও গ্রাফিতি প্রতিযোগিতা, রিমেম্বারেন্স ভিডিও শেয়ার, শহিদ পরিবার ও আহতদের সম্মাননা (ক্রেস্ট প্রদান), “জুলাই কর্নার” উদ্বোধন, “জুলাই ৩৬” স্মৃতিফলক নির্মাণ, “জুলাই শহিদ দিবস” উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ, “সৈরাচার মুক্ত দিবস” উদযাপন।


ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ রায় বলেন, “আমি জুলাই আন্দোলনের একজন আহত যোদ্ধা। আমাদের ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার কোনো বিচার হয়নি। তারা এখনও মুক্তভাবে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। মাসব্যাপী আন্দোলন শুরু হোক ‘লীগ বহিষ্কার’ কর্মসূচির মাধ্যমে।” এ সময় তিনি আরও কয়েকটি প্রতিবাদী কর্মসূচির প্রস্তাবও দেন।


সভায় উপস্থিত ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, “ছাত্রলীগের বিচার না হওয়া আমাদের জন্য লজ্জাজনক। ১৭ জুলাই ‘ছাত্রলীগ বহিষ্কার’ কর্মসূচির মাধ্যমে আন্দোলনের নতুন অধ্যায় শুরু হোক।”


শিক্ষার্থীরা অভিযোগ করেন, শুধুমাত্র ছাত্রলীগ নয়, বরং আন্দোলন দমনে পেছন থেকে ইন্ধনদাতা কিছু শিক্ষকেরও বিচার জরুরি। লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, “আপনি (ভিসি) সকল শিক্ষক-শিক্ষার্থীদের ডেকেছেন, কিন্তু উপস্থিত হয়েছে হাতে গোনা কয়েকজন। এর মূল কারণ, প্রতিটি বিভাগে ফ্যাসিবাদের দোসররা বসে আছে। তারা চায় না জুলাই আন্দোলন সফল হোক। বিচার না হলে কোনো প্রোগ্রামই সফল হবে না।”


আইন বিভাগের শিক্ষার্থী মাইনুল ইসলাম বলেন, “বিচার ছাড়া আমরা কীভাবে আওয়ামী দোসর শিক্ষকদের সঙ্গে এক প্রোগ্রামে বসব?”


সভায় ববি উপাচার্য (অন্তর্বর্তীকালীন) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম এ বিষয়ে কথা বলতে বিব্রতবোধ করেন। তিনি শিক্ষার্থীদের ‘টু দ্য পয়েন্ট’ অর্থাৎ মাসব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি নির্ধারণের বিষয়ে কথা বলার জন্য বলেন। পরে তার মতামত জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।


তবে জানতে চাইলে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. মুহসিন উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ১৮ জুলাই আমরা ‘লীগ বহিষ্কার’-এর ঘোষণা দেব। শিক্ষকদের বিষয়টি কিছুটা জটিল হলেও নীতিগতভাবে আমরা একমত হয়েছি।”


উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি নির্ধারণের বিষয়ে ববি উপাচার্য (অন্তর্বর্তীকালীন) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের ডাকা আলোচনা সভায় মাত্র ১২ জন শিক্ষক উপস্থিত ছিলেন। এদিকে উপস্থিত শিক্ষার্থীরা ফ্যাসিস্টের দোসর শিক্ষকদের সভায় আহ্বান করার অভিযোগ এনে সভাটি বর্জনের ঘোষণা দেন। পরে শিক্ষার্থীদের নিয়ে উপাচার্যের কার্যালয়ে আলাদা সভা করা হয়।

Tag
আরও খবর