ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

দেশসেরা খুবি, উপাচার্য', র শুভেচ্ছা

সিটি ব্যাংক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ইউনূস সেন্টারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত থ্রি-জিরো ক্লাব আইডিয়েশন চ্যালেঞ্জ ২০২৫-এ দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ‘ইকো সেন্টিনেলস বাংলাদেশ’। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া দুই শতাধিক দলের মধ্য থেকে অসাধারণ সাফল্য ও উদ্ভাবনী চিন্তাশক্তির স্বীকৃতিস্বরূপ দলটি চ্যাম্পিয়ন হওয়ার মর্যাদা অর্জন করে।

এই প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল- ‘শূন্য কার্বন নিঃসরণ’, ‘শূন্য বেকারত্ব’ ও ‘শূন্য বর্জ্য’- এই তিনটি বৈশ্বিক সংকটের সমাধানে টেকসই ও কার্যকর ধারণা উপস্থাপন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে গঠিত ‘ইকো সেন্টিনেলস বাংলাদেশ’ শুরু থেকেই স্বতন্ত্র চিন্তা, বাস্তবভিত্তিক পরিকল্পনা ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে বিচারকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করে। দলের উদ্ভাবনী প্রকল্পে পরিবেশ সংরক্ষণ, পুনর্ব্যবহারযোগ্য শক্তি ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনার টেকসই পদ্ধতি তুলে ধরা হয়, যা শহর ও গ্রামীণ পর্যায়ে সহজে বাস্তবায়নযোগ্য এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ’২০ ব্যাচের শিক্ষার্থী মো: রেজওয়ানুল ইসলাম শুভ ও সাব্বির আহাম্মদ, ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ’২১ ব্যাচের শিক্ষার্থী অন্তরা দাস এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. রবিউল হোসেন।

এদিকে আজ ৭ জুলাই (সোমবার) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম-এর সঙ্গে চ্যাম্পিয়ন দলের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, এই সাফল্য খুলনা বিশ্ববিদ্যালয়ের গৌরবকে আরও সমুন্নত করলো। আমাদের শিক্ষার্থীরা যে শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ নয়, বরং জাতীয় ও বৈশ্বিক পর্যায়ের বাস্তব সংকটের সমাধানে চিন্তাশীল ও উদ্ভাবনী- এটি তারই প্রমাণ। বিশ্ববিদ্যালয় সবসময় এমন চিন্তাশীল উদ্যোগ ও প্রতিভাকে উৎসাহিত করে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকালে দলের সদস্যরা প্রতিযোগিতার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা বিশ্ববিদ্যালয়ের সহায়তা ও উৎসাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন চ্যাম্পিয়ন দল ছাড়াও ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ’২০ ব্যাচের শিক্ষার্থী তমা দাশ এবং ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের ’২১ ব্যাচের শিক্ষার্থী মেহেনাজ আফরীন খান ঝিলিক।

Tag
আরও খবর