মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপির নেত্রীর মামলা, প্রেসক্লাবের তীব্রনিন্দা

বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক যুগান্তর ও এনটিভি’র বরিশাল ব্যুরো চিফ আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে হয়রানিমূলক মানহানি মামলা করেছেন পদ স্থগিত বিএনপি নেত্রী বিলকিস আক্তার জাহান শিরিন।এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি জাকির হোসেন, হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন ও সহ-সাধারণ সম্পাদক এম. মোফাজ্জেলসহ প্রেসক্লাব কার্যকরী সংসদ নেতৃবৃন্দ এবং সদস্য/সহযোগী সদস্যবৃন্দ।প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আকতার ফারুক শাহিন একজন পেশাদার সাংবাদিক। সংবাদ প্রকাশের জেরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) বিলকিস আক্তার জাহান শিরিন নিজেকে নিরাপরাধ দাবি করে শাহিনের বিরুদ্ধে হয়রানিমূলক মানহানির মামলা করেছেন। আমরা প্রশ্ন রাখতে চাই, আপনি নিরপরাধ হলে ২০২৪ এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারনি মহল আপনার সাংগঠনিক সম্পাদকের পদসহ দলীয় সকল পদ-পদবী কেনো স্থগিত করলো ? সংবাদ প্রকাশ করা যদি সাংবাদিকের অপরাধ হয় তবে আপনার পদ স্থগিত করাটাও কী বিএনপির ভুল এবং উদ্দেশ্যমূলক ছিল ? প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে কোনরুপ তদন্ত না করেই কি দল আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব‍্যাবস্থা নিয়েছিল আমরা মনে করি বিলকিস আক্তার জাহান শিরিন ব্যক্তিগতভাবে রাজনৈতিক সুবিধা নিতেই পেশাদার সংবাদকর্মী আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে মামলা করেছেন। যা বৈষম্যহীন রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতায় বাধা এবং গণমাধ্যমের কণ্ঠ রোধের অপচেষ্টা। এমন কর্মকাণ্ড তাঁর মত একজন বিচক্ষণ নেত্রীর মানায় না। আমরা আহ্বান জানাবো, অতিদ্রুত সাংবাদিক আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে দায়ের করা হয়রানি এবং প্রহসনমূলক মামলা তুলে নিয়ে অবাধ সাংবাদিকতায় সহায়ক হবেন। অন্যথায় বরিশালের সর্বস্তরের গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল প্রেসক্লাব নেতৃবৃন্দ।
আরও খবর