ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ইবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাহফুজুল হক পিয়াস, ইবি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বাদ জুম'আ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এটি অনুষ্ঠিত হয়।


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আরো উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মামুনুল হক, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. মো: শাহিনুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: মনজুরুল হক। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার প্রধান সমন্বয়ক এস এম সুইট, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

এসময় দোয়া মনোজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।

দোয়া পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আগে আমরা ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কথা বলতে পারতাম না। এটি করার সুযোগ করে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদেরা। শহীদের রক্ত আমাদেরকে মুক্তি এনে দিয়েছে। তাদের রক্তের ঋণ আমরা কোনোদিন পরিশোধ করতে পারবো না। আমরা শহীদের রক্তের ঋণ অংশত পরিশোধ করবো তাদের মাগফিরাত কামনার মাধ্যমে। আমি দাবি জানাচ্ছি এই শহীদদের পরিবারকে সরকার যেন আজীবন সহযোগিতা দেয়। এছাড়া জুলাই-আগস্ট বিপ্লবে কোনো আহত বা নিহতের আত্মীয়-স্বজন যদি আমাদের এখানে ভর্তি হয়, আমরা তাদের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা করবো।'

আরও খবর