পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

রাবিতে শরীয়তপুর জেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণদের বিদায় দিয়েছে শরীয়তপুর জেলা সমিতি। শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ০৩:০০ টায় বিশ্ববিদ্যালয়ের ডীন'স কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সমিতির সভাপতি মাহফুজ ঢালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহীর প্রধান উপদেষ্টা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহীর সিনিয়র উপদেষ্টা জনাব এসএম আকতার হোসেন, শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহীর প্রতিষ্ঠা সভাপতি জনাব মো.সুমন হোসেন।


এছাড়া আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহীর কমিটির সকল সদস্য সহ নবীন শিক্ষার্থীবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে জনাব প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হাসান বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, "তোমরা দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছো,আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা তোমাদের মেধা ও অধ্যবসায় দিয়ে তোমরা দেশ ও বিদেশে সুনামের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবে,তবে তোমরা যেখানেই থাকবে অবশ্যই সৎ ও নৈতিক থাকবে।"


বিশেষ অতিথি মোঃ সুমন হোসেন তার বক্তব্যে বলেন,"তোমরা যেহেতু নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছো তাই তোমাদের নৈতিক দায়িত্ব শরীয়তপুর জেলায় স্কুল ও কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের দিক নির্দেশনা  প্রদান করা যাতে আমাদের জেলার উচ্চ শিক্ষার হার বৃদ্ধি পায়।"


অনুষ্ঠানের সমাপনী ব্যক্তব্যে সভাপতি মাহফুজ ঢালী নবীনদের উদ্দেশ্যে বলেন, 'মনে রাখতে হবে এ বিশ্ববিদ্যালয় একটি ফুলের মতো। এই ফুল থেকে মৌমাছি হয়ে মধু আহরণ করা আমাদের কাজ। কিন্তু এখানেই প্রজাপতি সৌন্দর্য উপভোগ বা ভ্রমর হয়ে বিষ আহরণ করবে না। অবশ্যই মানুষ হিসেবে সকল মানুষকে শ্রদ্ধা করবে এবং শেকড় বাবা মাকে কখনও উপেক্ষা করো না।'

আরও খবর




6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

৫ ঘন্টা ২০ মিনিট আগে