ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে মৌসুমী ফলের ব্যতিক্রমধর্মী আয়োজন


রাজধানীর পুরাণ ঢাকার ঐতিহ্যবাহী সরকারি সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে আজ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ‘মোসুমি ফল উৎসব’।আজ সোমবার (৩০জুন) কলেজে তাদের নিজস্ব কক্ষে এই আয়োজন করা হয়।এই আয়োজনে আম,জাম,কলা, তরমুজ, কাঁঠাল, আনারসসহ নানা রকম দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও দেশীয় ফলের গুরুত্ব তুলে ধরতে এই উৎসবের আয়োজন করা করেছে সোকসাস।


এসময় উপস্থিত ছিলেন, ড. কাকলী মুখোপাধ্যায়, অধ্যক্ষ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ড. ফরিদা ইয়াসমিন, উপাধ্যক্ষ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, অধ্যাপক মনিরুল ইসলাম, সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মোঃ জসিমউদদীন, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা, রবিউল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, নুরুন্নবী আখন্দ, সভাপতি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা।


এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনসিসি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্লাটুন, রেডক্রিসেন্ট, আর্ট ক্লাব, গালস গাইড এবং সোহরাওয়ার্দী কলেজ পরিবারের নেতৃবৃন্দ। 



এসময় কলেজের অধ্যক্ষ ড.কাকলি মুখোপাধ্যায় বলেন এ ধরনের ইতিবাচক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতি, স্বাস্থ্য ও খাদ্যাভ্যাস নিয়ে সচেতনতা তৈরি করবে। কারণ সাংবাদিকতার সাথে আবার মৌসুমী ফল উৎসবের আয়োজন করা দেখে আমাকে নাড়া দিচ্ছে, আমি অভিভূত।



এই আয়োজনের বিষয়ে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসীম উদ্দীন বলেন, সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে যে এত সুন্দর আয়োজন হতে যাচ্ছে তা দেখে আমরা মুগ্ধ। বাংলাদেশ জাতীয়বাদী জাতীয়তাবাদী ছাত্রদল এর পক্ষ থেকে আমরা সবসময় আপনাদের সাথে রয়েছি এবং এরকম আরো ভালো প্রোগ্রাম হবে সোহরাওয়ার্দী কলেজে। বাংলাদেশের যেসব অপসংস্কৃতি রয়েছে এগুলোর মাধ্যমে তা দূর হয়ে যাবে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় এরকম ভালো কাজের সাথে থাকবে। ভবিষ্যতে এসব সংস্কৃতি,ভালো কাজের হবে সেই প্রত্যাশা করছি। 



এই আয়োজনের ব্যাপারে সোকসাসের সাধারণ সম্পাদক আকবর চৌধুরী বলেন, “সোকসাস সবসময়ই চর্চা নয়,বরং আমরা দেশীয় ফলের পুষ্টিগুণ সবার মাঝে ফলের স্বাদ ভাগাভাগি করতে আমরা ভিন্ন একটা আয়োজন করেছি। আগামীতে আরো বড় পরিসরে আমরা মৌসুমি ফলের উৎসব আয়োজন করবো।



এসময় সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াছিন মোল্লা বলেন, ক্যাম্পাসে সাংবাদিকতা করার পাশাপাশি নিজেদের আনন্দ দেওয়ার জন্য, এবং দেশি সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি তারই অংশ হিসেবে আজকে আমাদের এই আয়োজন। এছাড়াও আমরা চেয়েছিলাম ক্যাম্পাসে যারা রাজনীতি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে যুক্ত আছেন তাদের নিয়ে এক টেবিলে বসে কিছু সময় উপভোগ করা আলহামদুলিল্লাহ আমরা মুটামুটি সফল। আজকের উপস্থিতি আমাদের তাই বলে। আজকে কলেজের দুটো প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল এবং বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছে, এছাড়াও, বিএনসিসি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্লাটুন, রোভার স্কাউটস, গালস গাইড, রেডক্রিসেন্ট, আর্ট ক্লাব, সাংস্কৃতিক সংসদ, সোহরাওয়ার্দী কলেজ পরিবার সহ বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এক টেবিলে বসে ফলের স্বাদ উপভোগ করলাম। আমাদের আজকের আয়োজনে আশার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।


উল্লেখ্য, প্রতি বছরই সাংবাদিক সমিতি নানা ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেয়।

আরও খবর