নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

চিকিৎসক সংকটে ধুঁকছে দেবহাটার ৫০ শয্যার হাসপাতাল, ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা ব্যবস্থা




সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে চিকিৎসাসেবার নামে শুধুই নামমাত্র একটি প্রতিষ্ঠান। ৫০ শয্যার এই সরকারি হাসপাতালটি কার্যত চলছে মাত্র একজন মেডিকেল অফিসারের ওপর ভর করে। চিকিৎসক সংকট এতটাই প্রকট যে, জরুরি অবস্থা বা সাধারণ সেবার জন্য আসা রোগীরাও চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।


দেবহাটা উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার মানুষজন চিকিৎসা নিতে এখানে আসেন। এক সময় সুনামধন্য ‘সখিপুর হাসপাতাল’ নামেই পরিচিত এই প্রতিষ্ঠানটিতে রোগীদের উপচে পড়া ভিড় থাকত, কিন্তু এখন চিত্র পুরোপুরি বিপরীত। হাসপাতালে চিকিৎসা নেই, নেই পরিপূর্ণ জনবল, নেই আধুনিক যন্ত্রপাতি চালুর ব্যবস্থা।


খোঁজ নিয়ে জানা গেছে, ৫০ শয্যার একটি হাসপাতালে যেখানে ১৫ জন বা তার বেশি মেডিকেল অফিসার থাকার কথা, সেখানে বর্তমান সময়ে দায়িত্বে রয়েছেন মাত্র একজন চিকিৎসক। তত্ত্বাবধায়ক ডা. শফিকুল ইসলাম নিজেই স্বীকার করেছেন, জনবল সংকটে চিকিৎসা সেবা দেওয়া চরমভাবে ব্যাহত হচ্ছে।


চলছে না এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, প্যাথলজিতেও দায়সারা পরীক্ষা

হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিনটি বহুদিন ধরে বিকল অবস্থায় পড়ে আছে। আল্ট্রাসনোগ্রাম সেবা নেই বললেই চলে। প্যাথলজি বিভাগে যন্ত্রপাতির অভাবে অনেক পরীক্ষা হচ্ছে না কিংবা হচ্ছে অনিয়মিতভাবে।


অপরিচ্ছন্নতা, পানির সংকট, খাদ্যের নিম্নমান

হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশও হাসপাতালবান্ধব নয়। ওয়ার্ডগুলো অপরিচ্ছন্ন, টয়লেট ব্যবহারের অনুপযুক্ত। রোগীদের জন্য নেই সুপেয় পানির ব্যবস্থা। খাবারের মান নিয়েও রয়েছে দীর্ঘদিনের অভিযোগ। রোগীরা বলছেন, হাসপাতালের খাবার খেয়ে রোগ আরও বাড়ে!


রোগীদের দুর্ভোগ চরমে

হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অভিযোগ, চিকিৎসক না থাকায় তারা সঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন না। এক রোগী বলেন, "ডাক্তার না থাকায় আমাদের প্রয়োজনীয় ওষুধ বা ইনজেকশন পর্যন্ত কেউ ঠিকমতো দেয় না।" এক রোগীর স্বজন আনারুল ইসলাম জানান, "দেবহাটা আসার পর জানতে পারি ডাক্তারই নেই, বাধ্য হয়ে রোগী নিয়ে ফিরে যাচ্ছি।"


অব্যবহৃত সরকারি কোয়াটার নষ্ট হয়ে যাচ্ছে

অন্যদিকে, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি আবাসন ব্যবস্থাও ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে। চিকিৎসক সংকট থাকলেও সরকারি কোয়াটার পড়ে আছে খালি, যা পরিকল্পনা ঘাটতিরই বড় প্রমাণ।


জনগণের প্রত্যাশা—দ্রুত সমাধান

এলাকাবাসীর দাবি, একজন মাত্র চিকিৎসকের ওপর ৫০ শয্যার হাসপাতাল চলা অসম্ভব। অবিলম্বে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে হবে। তা না হলে এই হাসপাতাল একসময় পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

Tag
আরও খবর