মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে বিদ্যুৎ বিভাগের বেপরোয়া, মিটার রিডিংয়ের বিলের আকাশ পাতাল গরমিল, অসহায় গ্রাহকরা।

বরিশালে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে বরিশাল ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো ২) অফিস ও তাদের মিটার রিডিং কর্মচারীদের বিরুদ্ধে। মিটার রিডিংয়ের সঙ্গে বিলে আকাশ-পাতাল গরমিল, মিটার ও ঘুষ বাণিজ্যের অভিযোগ গ্রাহকদের। এসব অনিয়ম যেন এখানে নিয়মে পরিণত হয়েছে। এই বিদ্যুৎ বিভাগ মিটার না দেখেই ইচ্ছে মত বিল করছে। এতে ২০০ থেকে ৫০০ ইউনিট পর্যন্ত গরমিল দেখা গেছে বিলের সঙ্গে মিটার রিডিংয়ের। এমন ভূতুড়ে বিলের বোঝা ও বিদ্যুৎ বিভাগের বেপরোয়া অসহায় গ্রাহকরা। জানা গেছে, প্রতিদিন অসংখ্য গ্রাহক বিলের অভিযোগ নিয়ে বিদ্যুৎ অফিসে যাচ্ছেন। ভূতুড়ে বিলে নিয়ে অভিযোগ করেও কোনো সমাধান পাচ্ছে না ভুক্তভোগীরা। অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের মতো করে গ্রাহককে বুঝাচ্ছেন। তাদের কথা বুঝলে ভালো,না বুঝলে কিছুই করার নেই বলে ভুক্তভোগীদের বিদায় দেওয়া হচ্ছে। এ নিয়ে প্রায়শ গ্রাহকের সঙ্গে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বাগবিতণ্ডা হচ্ছে।ভূতুড়ে বিদ্যুৎ বিলের ভুক্তভোগী সোহেল রানা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করেছি। তারপরেও বাড়তি ১৮৫ ইউনিটের ২৩৮৬ টাকার বিদ্যুৎ বিলের কাগজ হাতে ধরিয়ে দিয়েছে। তিনি বলেন, বিদ্যুৎ অফিসের লোকজন দুর্নীতি করতে এমন হয়রানিতে ফেলেছেন। দেলোয়ার হোসেন বলেন, মিটার রিডিংয়ের গরমিল রয়েছে বিলের কাগজের সঙ্গে। বিল পরিশোধ করার পরেও উল্টো বিদ্যুৎ অফিসের লোকজন অন্যায়ভাবে ভুয়া বিল এবং তারা যা ইচ্ছে তাই করছেন। প্রতিকার চাওয়ার জায়গা নেই।ভুক্তভোগী সজিব বলেন, বিদ্যুৎ বিলের কাগজের সাথে মিটার রিডিংয়ের সাথে কোনো মিল নেই। এখনও বিদ্যুৎ অফিসের কাছে কিছু ইউনিটের বেশি পাওনা রয়েছি। অথচ আমাকেও ভুয়া বিল ধরিয়ে দিয়েছেন। এর বিচার কোথায় দিব, বিদ্যুৎ অফিসে প্রতিকার চাইলে তারা বলে বিল পরিশোধ করতেই হবে, না হলে লাইন কাটা হবে।আরেক ভুক্তভোগী আলতাফ হোসেন বলেন, রিডিংম্যানরা কখনোই মিটার দেখে বিল করে না। ঘরে বসে মনগড়া ইউনিট বসিয়ে বিল করে। যার খেসারত আমরা দিচ্ছি। তাছাড়াও মিটার বাণিজ্য তো করছেই। এই বিদ্যুৎ অফিস দুর্নীতি, অনিয়ম ও ঘুষের আখড়ায় পরিণত হয়েছে। আমাদের দাবি এই ভুয়া বিল থেকে মুক্ত করা হোক।বরিশাল ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো ২) নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মোঃ মঞ্জুরুল ইসলাম বলেন, মিটার রিডার নতুন তাই এমন হতে পারে। অফিসে আসলে আমরা বিষয়টি সমাধান করে দেব।’বরিশাল ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) পরিচালন ও সংরক্ষন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার বলেন- এমনটা হওয়া উচিত নয়। অবশ্যই মিটারের রিডিংয়ের সাথে মিল রেখে বিদ্যুৎ বিল প্রস্তুত করতে হবে। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের দ্বারা গ্রাহকদের ভোগান্তি দেয়া দিনের পর দিন বেড়েই চলেছে। এ বিষয়ে ওজোপাডিকো উর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্বহীনতাকেই দায়ী করছেন সাধারণ গ্রাহকরা। বর্তমান সরকার বিদ্যুৎ বিভাগকে দূর্নীতি মুক্ত রাখতে যে সকল কার্যক্রম চালু করেছে তা এ সকল অসাধু কর্মকর্তাদের কারণে সম্ভব হচ্ছেনা। তাই এ সকল কর্মকর্তাদের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করে সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন গ্রাহকরা
Tag
আরও খবর