অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচী থেকে উলিপুর উপজেলার নাম বাদ পড়ায় উলিপুরে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচী থেকে উলিপুর উপজেলার নাম বাদ পড়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুন) বিকালে উপজেলা পরিষদ চত্বরে উলিপুরের সর্বস্তরের জনগণ ও শিক্ষক সমাজের আয়োজনে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে উলিপুরের সঃ প্রাঃ বিদ্যালয় গুলোকে ফিডিং কর্মসূচীর আওতাভূক্ত করণের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


মানববন্ধন চলাকালে সহকারী শিক্ষক মাহমুদুল হাসান মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষক রফিকুল ইসলাম আনছারী, রাকিবুল হাসান রাশেদ, জোবায়দুল ইসলাম, হোসাইন আহম্মেদ হিজল, মিনহাজুল ইসলাম, গফফার সরকার। এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, মোতলেবুর রহমান মঞ্জু, উপজেলা জামায়াতের আমীর মশিউর রহমান, বাসদ নেতা সাঈদ আখতার আমিন, এনসিপি নেতা সাখওয়াত হোসাইন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, কুড়িগ্রাম জেলার মধ্যে উলিপুর একটি বড় উপজেলা। ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে উলিপুর উপজেলায় ২শ ৬৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীর সংখ্যা ৩৮ হাজার ৪শ ৭০।


এছাড়া ৮টি ইউনিয়ন নদী বেষ্টিত। এ উপজেলার প্রায় ৮০ ভাগ মানুষ নিম্ন আয়ের ও কৃষির উপর নির্ভরশীল। প্রায় শতাধিক প্রাথমিক বিদ্যালয় চরের মধ্যে অবস্থিত। সম্প্রতি ১শ ৫০টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচী চালুর ঘোষনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়। জেলার ৯টি উপজেলার মধ্যে উলিপুর ও ফুলবাড়ী উপজেলার নাম বাদ দেয়া হয়। বক্তারা মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সু-দৃষ্টি কামনা করে মানবিক দিক বিবেচনা করে উলিপুর উপজেলার নাম স্কুল ফিডিং এর তালিকায় অর্ন্তভূক্তির জন্য জোর দাবী জানান। মানববন্ধনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী-শিক্ষক ও স্থানীয় জনগণ অংশ গ্রহণ করেন।


এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার নার্গিস ফাতেমা তোগদার বলেন, স্কুল ফিডিং কর্মসূচীর বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তারা জানেন। এ বিষয়ে আমার আলাদা করে বলার কিছু নেই।
আরও খবর