নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠাতে বোয়েসেলের কার্যক্রম শুরু ১১ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের দায়ে সেই শিক্ষকের মৃত্যুদণ্ড নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স ১৪০ কোটি ডলার জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ঝিনাইগাতী থানার এস এম নূর মোহাম্মদ

নড়াইলে প্রতিবন্ধী জুয়েলের মৃত্যু: এলাকায় বাড়ি-ঘর ভাংচুর

kartik das - নড়াইল জেলা প্রতিনিধি

প্রকাশের সময়: 14-08-2022 02:29:57 pm

ফাইল ছবি

 কার্ত্তিক দাস,নড়াইল : 


খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হাতুড়িপেটায় নড়াইলের প্রতিবন্ধী কিশোর জুয়েলের মৃত্যু খবর এলাকায় ছড়িয়ে পড়লে হিংস্র বাঘের মত ঝাপিয়ে পরে প্রতিপক্ষের লোকজনের ওপর। শনিবার(১৩ আগষ্ট) রাতেই শুরু করে তান্ডব। প্রায় ২৫/৩০টি বাড়ি-ঘর ভাংচুরসহ লুটপাট করা হয়। প্রতিপক্ষের ক্ষিপ্ত সমর্থকদের ঠেকাতে গেলে পুলিশুসহ বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০জনকে আটক করা হয়।

পুলিশ ও এলাকার মানুষ জানান,এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার বাসগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদার এবং ইকরাম মোল্লার মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধ নিষ্পত্তি করতে প্রশাসনসহ এলাকার জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ বেশ কয়েকবার বৈঠক করেছেন। কিন্তু তাতে কোন সুফল আসেনি। একাধিক মামলা মোকদ্দমাও চলমান রয়েছে। এরই শিকার  হয় পান্নু ভুইয়ার প্রতিবন্ধী ছেলে জুয়েল।

জুয়েলের চাচাতো ভাই আল আমিন জানান,গত সোমবার (৯ আগষ্ট) সকালে জুয়েল বাড়ি থেকে একটি ভ্যানে করে দোকানে যাচ্ছিল। বেদভিটা নামক স্থানে পৌছালে কর্মচন্দ্রপুর গ্রামের ইয়াছিন,ফিরোজ,হাফিজসহ ৬ জন যুবক তাকে ভ্যান থেকে নামিয়ে পাশের ভুট্রা ক্ষেতের মধ্যে ফেলে হাতুড়িপেটা করে পালিয়ে যায়।

এলাকার মানুষ তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খুলনায় তিন দিন চিকিৎসা নেবার পর শনিবার (১৩ আগষ্ট) রাতে মারা যায়।

আজ রোববার দুপুরে সরেজমিন ওই এলাকায় গেলে ক্ষুব্ধ প্রতিপক্ষের লোকজনের হামলায় ২৫/৩০টি বাড়ি-ঘর ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটে। এ সময় তরিকুল ইসলাম,আতিয়ার সিকদার,উজ্জল শেখ,সুজন শেখসহ প্রায় ৩০টি বাড়ি ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটে।

তরিকুল ইসলাম জেলা প্রশাসনের গাড়িচালক। তার স্ত্রী ইয়াসমিন সুলতানা বলেন,এক থেকে দেড়,শ লোক এলাকায় হামলা চালায়। হামলায় পাশের দারিয়াপুর গ্রামের লোকজনও অংশ নেয়। তিনি বলেন,দারিয়াপুর গ্রামের আলী খান,আমির খান,নবীর খান,জমির খান,দুলাল খান,ফারুক খান,রাজু খান,মশিয়ার খানসহ এক থেকে দেড়,শ মানুষ আমার বাড়ির ৪টি কক্ষ ভাংচুরসহ লুটপাট করে। তিনি দাবি করেন,মেয়ের বিবাহ দেবার জন্য ১০ ভরি সোনার গহনা,৩টি বড় জাতের গরু লুট করা হয়। ভাংচুর করা হয় বাড়ির সমস্ত আসবাবপত্র। এতে প্রায় ১৫/১৬ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। তিনি বলেন,আলী মিয়া জেলা প্রশাসক কার্যালয়ে চাকুরি করে। তিনি আরো বলেন,নবীর খান পাশের বাড়ির একটি নারীকে জোর করে পাশের বাগানে নিয়ে মুখ বেধে ধর্ষণের চেণ্টা করলে পুলিশ তাকে উদ্ধার করে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার মানুষ জানায়,তরিকুলের বাড়িতে যখন ভাংচুর করা হয় তখন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। হামলাকারিদের ইটের আঘাতে ৪ জন পুলিশ সদস্য আহত হন।

সহকারি পুরিশ সুপার এস,এম কামরুজ্জামান বলেন,ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তিনি দাবি করেন,বর্তমানে এলাকা পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। #


 

 

 

Tag
আরও খবর