বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

ইবির ইইই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলানাতয়নে এটি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বিভাগটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগটির অধ্যাপক ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক ড. শাহজাহান আলী। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, বিভাগটির অধ্যাপক ড. মমতাজুল ইসলাম ও ড. মাহবুবর রহমানসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুরুতে অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। ক্রেস্ট প্রদান শেষে তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিভাগের শিক্ষার্থীদের সংগীত পরিবেশনা, বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও পরে বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, " ইইই বিজ্ঞানের অন্যতম শীর্ষস্থানীয় একটি সাবজেক্ট। এতে কোনো সন্দেহ নেই। তাই আমি আপনাদের সকলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, যারা প্রথমে ইইই পড়ার জন্য এটিকে বেছে নিয়েছেন। আমি একটি তালিকা মিলিয়ে দেখেছি, বিশ্বের প্রথম সারির প্রায় সব বিশ্ববিদ্যালয়গুলো এই বিভাগটিতে পড়ার সুযোগ দেয়। এমআইটি (MIT) থেকে শুরু করে শীর্ষস্থানীয় ৫০টি বিশ্ববিদ্যালয়ের সবগুলোই বিজ্ঞানের বিভিন্ন অনুষদের অধীনে এই কোর্সটি অফার করে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অনুষদে। সুতরাং, আপনাদের এই সাবজেক্টটির গুরুত্ব অনেক বেশি। আপনারা আরো জানেন যে ইইই স্নাতকদের জন্য চাকরির বাজার বেশ শক্তিশালী। এবং এই ক্ষেত্রে বিশেষজ্ঞদের চাহিদা বাড়ার সাথে সাথে নিয়মিত এই সাবজেক্টের ভ্যালু বৃদ্ধি আশা করা যায়। তাই, আপনারা সকলেই নিজেদের স্কিল ডেভেলপমেন্টের দিকে গুরুত্ব দিবেন।"

আরও খবর