নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

টাকার অভাবে ভর্তি হতে না পারা দুই শিক্ষার্থীর পাশে ইবি ছাত্রদল নেতা

টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারা দুই মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ। মেধাবী ওই দুই  শিক্ষার্থী হলো ২০২৩-২৪ শিক্ষাবর্ষের  হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের  তাসনিম খাতুন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বায়েজিদ বোস্তামী। 


এ বিষয়ে তাসনিম খাতুন বলেন,'নানা জটিলতার কারণে ভর্তি বাতিল করেছি। জটিলতা কাটিয়ে পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিলাম। ছাত্রদলের সিনিয়র বড় ভাইদের সহযোগিতায় পুনরায় ভর্তি হতে পেরেছি। কৃতজ্ঞতায় জানাই ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ভাইকে যার সহগোতিায় বিশ্ববিদ্যায়ের জীবনের স্বপ্নটা আবারও ফিরে পেলাম। একমাত্র তাদের অবদানের জন্য পড়াশোনা করতে পারছি।'


এ বিষয়ে ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন,“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের রাজনৈতিক অনুপ্রেরণা। তিনি দেশের বিভিন্ন জেলায় হতদরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে যেভাবে ভর্তি সহায়তা করে যাচ্ছেন, তা আমাদের শিখিয়েছে—রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, এটি হতে পারে মানবিকতার সবচেয়ে উজ্জ্বল রূপ। তারই ধারাবাহিকতায় আজ আমি এই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছি। আমি বিশ্বাস করি, রাজনীতি মানে জনসেবা আর ছাত্ররাজনীতি মানে শিক্ষার্থীদের অধিকার ও সুযোগ-সুবিধার নিশ্চয়তা।


তিনি আরও বলেন, “ছাত্ররাজনীতি নিয়ে অনেকের মনে নেতিবাচক ধারণা আছে আমি  কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই ছাত্ররাজনীতি আসলে শিক্ষার্থীদের জন্যই, তাদের কল্যাণে। ইবি ছাত্রদল অতীতেও শিক্ষার্থীদের পাশে ছিল, এখনো আছে, এবং ভবিষ্যতেও থাকবে।"

আরও খবর