নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

ভোমরা সীমান্তে বেপরোয়া মাদক ব্যবসায়ী হালিম মাস্টার




মাদক ব্যবসায় প্রশাসনের নাকের ডগায় বহাল তবিয়তে ‘সাম্রাজ্য’, জনমনে তীব্র ক্ষোভ।


সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ও আশপাশের সীমান্ত এলাকায় মাদক কারবার ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর শুরু হয় কোটি টাকার মাদক কেনাবেচা ও চোরাচালান। সীমান্ত রক্ষাকারী বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকা সত্ত্বেও থেমে নেই এই অবৈধ ব্যবসা। সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছেন আলোচিত মাদক কারবারি হালিম মাস্টার।


রাজনৈতিক পট পরিবর্তনের পর সীমান্তে জারি হয় অঘোষিত ‘রেড এলার্ট’। তারপরও ভোমরার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, এলএসডি ও বিদেশি মদ। এসব মাদকের বিনিময়ে ভারতে পাচার হচ্ছে স্বর্ণ। সদর উপজেলার ভোমরা, হাড়দ্দহা, লক্ষ্মীদাড়ি, ঘোষপাড়া ও ঘোনা-গাজীপুরসহ কয়েকটি সীমান্ত এলাকা এই চোরাচালানের মূল পথ।


পুরনো মাদক কারবারি আরশাদ আলী ওরফে ভোদু দুই যুগ ধরে পরিবারসহ এই ব্যবসার সাথে জড়িত। তার ছেলে শামীম বিজিবির হাতে মাদকসহ আটক হয়ে বর্তমানে জেলে। জামাই হালিম মাস্টার বসেই গড়ে তুলেছেন শক্তিশালী মাদক নেটওয়ার্ক। ভোমরা টাওয়ার মোড়ে তার নিজ বাসা থেকেই চলে খুচরা ও পাইকারি মাদক বেচাকেনা। প্রতিদিন তার দুই সহকারী এই কাজ পরিচালনা করে।


এক সময় পুলিশের ক্রসফায়ারের ভয়ে ভারতে পালিয়ে যাওয়া ভোদু তিন বছর আগে ফিরে এসে ফের সক্রিয় হয়ে ওঠেন। তার পরিবারের সদস্যরা এখন লাখপতি। এলাকায় তৈরি হয়েছে তাদের বহুতল ভবন ও বিস্তৃত জমিজমা।


স্থানীয়দের প্রশ্ন—একাধিক মাদক মামলার পরও কীভাবে প্রশাসনের চোখের সামনে এত বড় মাদক সাম্রাজ্য পরিচালনা করছেন হালিম মাস্টার?


এ ছাড়া নাটাপাড়ার তুহিন, আজিজুল ইসলাম পলতা, সাইদুল, হান্নান, ফারুক, রমজান, হাসান, বকুলসহ আরও অন্তত এক ডজন ব্যক্তি সংঘবদ্ধভাবে গড়ে তুলেছে মাদক সিন্ডিকেট, যারা বছরের পর বছর ধরে সক্রিয়।


সুশীল সমাজের অভিযোগ, কিছু অসাধু পুলিশ, ডিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিজিবি সদস্যদের গোপন সহযোগিতার কারণে এই মাদক চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া যাচ্ছে না।


ভোমরা বন্দরের একাধিক সিএন্ডএফ ব্যবসায়ী বলেন, প্রশাসনের নিষ্ক্রিয়তা ও দায়িত্বজ্ঞানহীনতার ফলে দিন দিন সীমান্তে মাদক আগ্রাসন ও চক্রের দাপট বেড়ে চলেছে।


এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন,


“বিজিবি প্রতিদিন মাদকবিরোধী বিশেষ টহল পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক জব্দ করছে। সীমান্তে অপরাধ রোধে অভিযান অব্যাহত রয়েছে।”


সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “ভোমরা সীমান্তের ৮ কিলোমিটার এলাকা পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণাধীন। পুলিশ সেখানে স্বাধীনভাবে অভিযান চালাতে পারে না। তবে মাদক দমনে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে জনগণের সক্রিয় সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।”


সীমান্ত এলাকার সাধারণ মানুষের প্রশ্ন—অসংখ্য মামলা, স্থানীয় প্রতিবাদ ও গণমাধ্যমে সংবাদ প্রকাশ সত্ত্বেও কেমন করে বহাল তবিয়তে চলছে হালিম মাস্টারের মাদক সাম্রাজ্য? প্রশাসনের কাছে জবাব চাইছে ভুক্তভোগী জনগণ।


Tag
আরও খবর