আষাঢ়ের শীতল আবহাওয়া: স্বস্তির এক প্রশান্তি লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ১ পলাশে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পানি বন্দী হয়ে চরম দুর্ভোগ ঘোড়াশালে মাদক বিরোধী মিছিলের পর ককটেল বিস্ফোরণ নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত প্রধানমন্ত্রীর উপদেষ্টার হেনস্তা নিয়ে মুখ খুলল ভারত লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায় নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা ক্ষেতলালে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই শহীদ "সামিদ"-এর কবর যিয়ারতে ক্ষেতলালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিগঞ্জে যুবদলের মিছিল নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে ভোক্তভোগীদের তিন দপ্তরে অভিযোগপত্র জমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬, মালামাল উদ্ধার ‎আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা উপজেলা যুবলীগ নেতা মিন্টু গ্রেফতার

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর আলিম পরীক্ষার্থী ২০২৫-এর দোয়া অনুষ্ঠান আজ দুপুর ২টায় মাদ্রাসার শহীদ মালেক অডিটোরিয়ামে সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)। অনুষ্ঠানটি বাস্তবায়ন করে টাকসু’র আলিম শাখা।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান ড. কোরবান আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা যাইনুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড.মাওলানা হেফজুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, শ্রেণী শিক্ষকবৃন্দ এবং টাকসু-এর অন্যান্য দায়িত্বশীলগণ।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এই বছর আলিম পরীক্ষায় প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানা গেছে। পরীক্ষার্থীদের উৎসাহিত করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ এবং টাকসু-এর পক্ষ থেকে উপহার হিসেবে ডায়েরি, ব্যাজ, মগ, চাবির রিং, ফাইল ও কলম প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা ও উপস্থাপনা করেন টাকসু-এর জিএস সাইদুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলিম শাখার সভাপতি শুয়াইবুর রহমান, সেক্রেটারি ওবায়দুল্লাহ এবং বায়তুলমাল সম্পাদক মুসাব্বির রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ড. কোরবান আলী বলেন, “তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শিক্ষার্থীদের নৈতিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ, মিল্লাতের এক বছরের আলিম পরীক্ষা ২০২৫-এর ফলাফলে আমরা আবারও দেশসেরা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করতে সক্ষম হবো।”

প্রধান আলোচক মাওলানা যাইনুল আবেদীন তাঁর বক্তব্যে বলেন, “তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা একটি ভিশনারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ভিশন অনুযায়ী প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। তোমরাই তোমাদের ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবে।”
বিশেষ অতিথি অধ্যক্ষ হেফজুর রহমান পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করবে, সেই কামনা করি।”

সভাপতির বক্তব্যে ইকবাল কবির বলেন, “শিক্ষার্থীদের নৈতিক মান উন্নয়নে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে, যা আপনাদের সামনে দৃশ্যমান।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাওলানা যাইনুল আবেদীন দোয়া-মুনাজাত পরিচালনা করেন। বিকাল ৪টা ৫০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এই দোয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও খবর