বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি!! চিকিৎসা পেলেই সুস্থ হয়ে উঠবেন ক্যান্সার আক্রান্ত শাহাদুল কসাই

pirgacha bulletin ( Contributor )

প্রকাশের সময়: 23-06-2025 11:01:06 pm

ক্যান্সার আক্রান্ত শাহাদুল।


রংপুরের পীরগাছায় অনন্তরাম কসাইটারী গ্রামের শহর উল্লার ছেলে পীরগাছা বাজারের গোশত ব্যবসায়ী শাহাদুল ইসলাম (৫৫) প্রায় দেড় ধরে থ্রোট ক্যান্সারে ভূগছেন। তবে ছয়মাস ধরে একেবারেই বিছানা নিয়েছেন তিনি। হাটাচলা, বসে থাকা এমনকি স্পষ্ট কোন কথাও ঠিকমতো বলতে পারেন না শাহাদুল। ইশারায় চলে তার প্রতিদিনকার কার্যক্রম। যেটুকু সহায় সম্বল ছিল তার চিকিৎসার পেছনে ব্যয় হয়েছে। বাড়িভিটা নাই বললেই চলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এখন শয্যাশায়ী। ফলে আয়ের কোন উৎস না থাকায় মানবেতর জীবনযাপন করছে এই পরিবার।


শাহাদুলের বড় মেয়ে শাহনাজ বেগম জানান, প্রায় দেড় বছর আগে তার বাবা অসুস্থবোধ করলে রংপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন তার বাবার থ্রোট ক্যান্সার হয়েছে। সঠিক চিকিৎসা পেলে তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে চিকিৎসার ব্যয়ভার প্রচুর। প্রায় ৭-৮ লক্ষ টাকা লাগবে তার বাবার চিকিৎসা করাতে। কিন্তু দারিদ্রতাই বাঁধ সেজেছে।ক্যান্সার আক্রান্ত শাহাদুলের একমাত্র ছেলে স্থানীয় দুধিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে।


প্রতিবেশী কবির হোসেন ও আলেয়া বেগম বলেন, শাহাদুলের চিকিৎসা করাতে প্রায় ৭-৮ লক্ষ টাকা প্রয়োজন। এতো টাকা জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব। এখন পর্যন্ত সরকারি বা অন্যকোন প্রতিষ্ঠান থেকে চিকিৎসার জন্য কোন সাহায্য সহযোগিতা পাননি বলে জানান তারা।  


শাহাদুলের স্ত্রী রহিমা বেগম সমাজের বিত্তবান, রাজনৈতিক ও রাষ্ট্রের দায়িত্বশীলদের নিকট সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর মাধ্যম নগদ নম্বর-০১৭৭৩৩৮৮০৬৬। অগ্রণী ব্যাংক পীরগাছা শাখার হিসাব নম্বর-১৭০৬৯।

আরও খবর