আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

উলিপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে বিএনপি নেতা আব্দুর রশিদ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যে প্রণদিত ভাবে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) বিকালে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার ও এরশাদুল হাবীব নয়ন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ২০২১ সালের ২৬ জানুয়ারী পৌর নির্বাচনের সময় বিএনপি নেতা আব্দুর রশিদ প্রচারনা শেষে রাতে বাড়ি ফেরার পথে উলিপুর বাজারে আটক তাকে করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মারধর করেন। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নিয়ে বিএনপির প্রার্থীর পক্ষে টাকার বিনিময়ে ভোট কেনার মিথ্যা অভিযোগ তুলে পুলিশে সোর্পদ করেন। পরবর্তীতে তিনি জেলে থাকা কালীন সময়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ওই মোবাইল ফোনে আব্দুর রশিদের ফেসবুক আইডি ব্যবহার করে বিএনপি প্রার্থী ও দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পোষ্ট করেন। এদিকে ১৮ জুন মাসুদ রানা বাবু নামের এক যুবক আব্দুর রশিদের আইডি ব্যবহার করে ওই সময়ের দেয়া পোষ্টের স্কিনশর্ট গুলো নতুন করে ফেসবুকে শেয়ার করে তা ছড়িয়ে দেন। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকারের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণদিত মিথ্যা অপপ্রচার করে সামাজিক ভাবে মর্যাদা ক্ষুন্ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি নেতৃবৃন্দ। তারা বলেন, বর্তমানে যারা ওই স্কিনশট ব্যবহার করে ফেসবুকে শেয়ার করছেন, তারাও ওই হামলার সাথে জড়িত ছিল। বর্তমানে দলের ভাবমুর্তি নষ্ট করার জন্য নেতাদের নামে তারাই অপপ্রচার চালাচ্ছে। মাসুদ রানা বাবু স্কিনশর্টের সাথে ক্যাপশন হিসাবে উল্লেখ করেন ‘‘দীর্ঘ সময় উলিপুর উপজেলা ভবন বিএনপির সাইনবোর্ড ঝুলিয়ে উলিপুর উপজেলার সাবেক মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক উলিপুর ভবন বিএনপির সভাপতি এবং উলিপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিবের ভোট কেনাসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত, বিভিন্ন দুর্নীতিতে চ্যাম্পিয়ন, উলিপুর উপজেলা ভবন বিএনপির নিজ দলের নেতাকর্মীদের কাছে লাঞ্চিত হয়ে দল থেকে অব্যাহতি দিয়ে জনতার কাতারে সিদ্ধান্ত নিয়ে নিজেকে শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসাবে নিজেকে দাড় করানোর চেষ্টায় ব্যস্ত এবং তার নিজ আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হৃদয় বিদারক পোষ্ট, আপনার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই আব্দুর রশিদ মেলেটারী চাচা”। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে মাসুদ রানা বাবু নিজেকে বিএনপির কর্মী হিসাবে দাবী করে বলেন, আমি মিথ্যা কোন পোষ্ট করেনি। আব্দুর রশিদ সরকারের ফেসবুক আইডি থেকেই আমি স্কিনশর্ট নিয়ে পোষ্ট করেছি।
আরও খবর