‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ঈদের লম্বা ছুটিতে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রে পর্যটকের ঢল

পবিত্র ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি চলছে। এই দীর্ঘ ছুটিতে মৌলভীবাজার জেলার সককল পর্যটন কেন্দ্রে নেমেছে হাজার হাজার মানুষের ঢল। দেশের নানা স্থান থেকে আসা দর্শনার্থী-পর্যটকের কোলাহলে যেন এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সরেজমিন ঘুরে দেখা যায়, মৌলভীবাজার সদর উপজেলার মনু ব্যারেজ, জেলার বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাত, কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লোক, শ্রীমঙ্গলের বধ্যভূমি৭১, বাইক্কাবিলসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঈদুল আজহার চতুর্থ দিনেও (১০ জুন) পর্যটক-দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল।

বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তথ্যমতে গত চারদিনে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ৩ হাজার ৯শত ৪৬জন পর্যটক প্রবেশ করেন। পর্যটকদের প্রবেশ ফি থেকে ৪লক্ষ ৫০হাজার পঁচশত সত্তর টাকা রাজস্ব আদায় করা হয়।  

যশোর থেকে আসা দর্শনার্থী রফিক সাজু  জানান, পরিবার নিয়ে আজ সকালেই চায়ের রাজ্যে এসেছি। রাধানগর এলাকার একটি হোটেলে উঠেছি। রুম ভাড়া একটু বেশি হলেও পরিবেশ দারুণ লাগছে। ঢাকা থেকে আসা পর্যটন তানজিয়া তারিন বলেন, দীর্ঘদিনের পরিকল্পনা শেষে এবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে আসা হলো। বন-জঙ্গল, বানর আর অসাধারণ পরিবেশ মন জুড়িয়ে দিচ্ছে।

নারায়গঞ্জ থেকে আসা পর্যটক মো. আব্দুস সামাদ বলেন, প্রত্যেক ঈদের ছুটিতে পরিবার নিয়ে চায়ের রাজ্যে ঘুরতে আসি। এবার পরিবারসহ  বড়লেখা মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে এসেছি।

পর্যটক সুমিত্রা দেব বলেন, ঈদের ছুটিতে আমি পরিবারসহ এসেছি শ্রীমঙ্গলে। অনলাইনে শ্রীমঙ্গলের অনেক ভিডিও দেখে না এসে আর পারলাম না, তবে অতিরিক্ত গরমের কারণে বাচ্চাদের কিছুটা সমস্যা হচ্ছে।

জেলার হোটেল-রিসোর্ট ব্যবসায়ীরা বলেন, ঈদের ১০ দিনের এই দীর্ঘ ছুটিতে ইতোমধ্যে মৌলভীবাজারে অর্ধলক্ষাধিক পর্যটক ভিড় জমিয়েছেন। দুই শতাধিক হোটেল-মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের প্রায় সব কক্ষই বুকিং হয়ে গেছে। 

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার একাধিক নেতৃবৃন্দ জানান, এ ঈদে এখন পর্যন্ত অভাবনীয় পর্যটক এসেছে, এতে আমাদের ব্যবসাও ভালো হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে মৌলভীবাজারের পর্যটন শিল্প আবার ঘুরে দাঁড়াবে।

বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগেররেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক বলেন, ঈদের টানা ছুটিতে প্রচুর পর্যটক লাউয়াছড়া জাতীয় উদ্যানে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন, আগত পর্যটকরা যাতে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে সেজন্য বনকর্মীদের পাশাপাশ, সিএমসি'র সদস্যদের তদারকি, সিপিজি'র সদস্য ট্যুরিস্ট গাইডরা রয়েছেন। এছাড়া পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক টুরিস্ট পুলিশ ও কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম দায়িত্ব পালন করছেন।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল-কমলগঞ্জ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হোসেন চৌধুরী  বলেন, ঈদে পর্যটকদের নিরাপত্তায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে। লাউয়াছড়া, মাধবপুর লেক, বধ্যভূমি, দার্জিলিং টিলাসহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ট্যুরিস্ট পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, এবারের ঈদেও প্রচুর পর্যটকেের সমাগম হয়েছে। এতে পর্যটন সংশ্লিষ্টদের ব্যবসা-বাণিজ্যে সাফল্য এসেছে।

মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন বলেন, ঈদের ছুটিতে আগত পর্যটকদের সেবা ও নিরাপত্তা নিশ্চিতে জেলার প্রতিটি পর্যটন স্পটে পুলিশের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ, সেনাবাহিনীসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে। এখন পর্যন্ত জেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Tag
আরও খবর