আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

সুন্দরবনে ড্রোন প্রযুক্তির ব্যবহারে অবৈধ মাছসহ নৌকা আটক

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


বনবিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবন থেকে মাছ শিকারের সময় নৌকাসহ মাছ জব্দ করেছেন বনরক্ষীরা। বুধবার (১১ জুন) বিকেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্মার্ট টহল টিম মাছসহ নৌকা আটক করে। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বনরক্ষীরা বনের ঝাপসী টহল ফাঁড়ির আওতাধীন বয়ারশিং খালের শিসা খালে ড্রোন উড়িয়ে একটি নৌকা দেখতে পেয়ে পায়ে হেঁটে টহল করে এবং শিসা খালের শেষ প্রান্তে গিয়ে মাছসহ দুটি নৌকা এবং একটি বিষের বোতল (ব্যবহৃত) জব্দ করে।

এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা বনের গহিনে পালিয়ে যান। তবে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি। 

ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা গত কয়েক বছরে ক্যান্সারে পরিণত হয়েছে। বন অভ্যন্তর থেকে দু-চারটা নৌকা আটক করে এই বদ অভ্যাস বন্ধ করা কঠিন।

আমরা মনে করি, দাদনদার এবং আড়তদার যারা কার্টুন-কার্টুন বিষ সাপ্লাই দিচ্ছে তাদের আড়তে থাকা মাছ ল্যাবে পাঠিয়ে তাদেরকে আইনের আওতায় না আনলে এটা বন্ধ হবে না।

তিনি জানান, বন বিভাগের পক্ষ থেকে নিয়মিত টহল আরো জোরদার করা হয়েছে।

আরও খবর