বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

মধুপুর শহীদ স্মৃতি অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

দেশচিত্র

মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন "শহীদ স্মৃতি অ্যালামনাই এসোসিয়েশন"-এর নবগঠিত কমিটির অভিষেক এবং শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান সোমবার ( জুন) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় প্রিয় প্রতিষ্ঠানে। মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণের মধ্য দিয়ে শিক্ষা উন্নয়ন সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন অ্যালামনাই এসোসিয়েশন সংগঠনটি।

এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন উদ্বোধক ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর এবং সাবেক শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবি, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

অভিষেক শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে নতুন কমিটির অভিষেকের মাধ্যমে সভাপতি খুররম খান ইউসুফজাই (প্রিন্স) সাধারণ সম্পাদক কবির আহমেদ হীরা সহ নির্বাচিত সদস্যরা আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের মাধ্যমে এ সংগঠনের বহিঃপ্রকাশ করছে।

এসময় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি খুররম খান ইউসুফজাই বলেন, “এই সংগঠনের মাধ্যমে আমরা ভবিষ্যতের জন্য একটি বন্ধন তৈরি করছি, যেখানে পুরনো-নতুন সবাই একসাথে কাজ করবে শিক্ষার উন্নয়নে।সাধারণ সম্পাদক কবির আহমেদ হীরা জানান, “শুধু অনুষ্ঠান নয়, আমরা বছরব্যাপী কার্যক্রম হাতে নিচ্ছি শিক্ষার্থী এলাকার উন্নয়নের জন্য।

পরে এসএসসি, এইচএসসি বিভিন্ন শ্রেণিতে মেধা বিবেচনায় নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।

সাংস্কৃতিক আয়োজনে রাতের পর্বে ছিল এক জমজমাট সাংস্কৃতিক আয়োজন। গান পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী ঐশী
তাঁর পাশাপাশি পারফর্ম করেন অ্যালামনাই সদস্য কণ্ঠশিল্পী সাগর শান শাহনাজ সাথী।অসংখ্য দর্শকের উপস্থিতিতে রাতের পরিবেশ হয়ে উঠে প্রাণবন্ত আবেগঘন।

অ্যালামনাই এসোসিয়েশনের এই আয়োজন প্রমাণ করেছে-একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শিক্ষার কেন্দ্র নয়, বরং তা হতে পারে সমাজ গঠনের এক শক্তিশালী ভিত্তি। অভিষেক শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে সংগঠনটি যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা ভবিষ্যতে আরো বিস্তার পরিসরে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকেরা।

Tag
আরও খবর