বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

ছাত্রীকে ধর্ষণের অপরাধে ধর্ষক প্রাইভেট শিক্ষক গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে ছাত্রীকে ধর্ষণের অপরাধে ধর্ষক প্রাইভেট শিক্ষক মশিউর রহমান ওরফে মিশু (২৫) কে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।
বুধবার রাতে পুলিশের অভিযানে ধর্ষক মিশুকে গ্রেফতার করা হয়েছে বলে সারিয়াকান্দি থানা সূত্রে জানা গেছে।
এ বিষয়ে গত মঙ্গলবার ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় এজাহার দায়ের করেন। এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষক মিশু সারিয়াকান্দি থানাধীন সারিয়াকান্দি সদর ইউনিয়নের দিঘলকান্দি এলাকার শাজাহান আলী ও সাজেদা আক্তার দম্পত্তির ছেলে। মিশু বর্তমানে সারিয়াকান্দি মন্ডলবাড়ী, থানা বাউন্ডারীর পূর্ব পাশে সেতু'র বাড়িতে ভাড়া থাকে। সে সারিয়াকান্দি শহীদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের গনিত বিষয়ে খন্ডকালীন শিক্ষক। মিশুর সাথে ২০২৪ সাল নিউ কারিকুলাম প্রশিক্ষণ কোর্সে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভুক্তভোগী ছাত্রীর বাবার পরিচয় হয়। মিশু তার ভাড়া বাসায় গনিত ও বিজ্ঞান বিষয়ে প্রাইভেট পড়ায়। বিগত ০৩ মাস পূর্বে মেয়েকে মিশুর কাছে সকাল ৭-৯ টার ব্যাচে প্রাইভেট পড়ার জন্য পাঠান মেয়েটির বাবা।
প্রাইভেটে দেওয়ার কয়েকদিন পর থেকেই মিশু সুযোগ পেলেই বিভিন্ন অঙ্গ ভঙ্গীর মাধ্যমে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও নানা প্রকার প্রলোভন দেখাতো। ব্যাচের ছাত্র-ছাত্রীদের পড়া শেষে ছেড়ে দিলেও ওই শিক্ষার্থীকে বেশি পড়া দিয়ে বিলম্বে প্রাইভেট হতে ছাড়তো মিশু। মিশু শিক্ষক হওয়ার কারণে ছাত্রীটি লজ্জায় ও সম্মানের কথা ভেবে বিষয়টি গোপন রেখে প্রাইভেট পড়তে থাকে। এমতাবস্থায় গত ০৫ জুন সকালে ওই ছাত্রী প্রতিদিনের মতো প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে অন্যান্য ছাত্র-ছাত্রীদের পড়া শেষ করে ছেড়ে দিলেও ভুক্তভোগী ছাত্রীকে বেশি পড়া দিয়ে আটকে রাখে মিশু। ছাত্র-ছাত্রীরা চলে গেলে ভুক্তভোগী ছাত্রীকে একা পেয়ে ০৫ জুন সকাল অনুমান ০৯.১৫ ঘটিকায় মিশুর ভাড়া বাসার দক্ষিন পাশে প্রাইভেট পড়ানো ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে মিশু। এরপর মিশু ভুক্তভোগীর হাত ধরে তার উত্তর পাশের শয়ন কক্ষে নিয়ে হত্যার ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের কথা বাবা মাকে জানালে বাবাসহ ছাত্রীকে কুপিয়ে প্রাণে শেষ করে ফেলার হুমকিও দেয় ধর্ষক মশিউর রহমান ওরফে মিশু।
ভুক্তভোগী ছাত্রী ভয়ে পরিবারের কারো কাছে প্রকাশ না করলেও অবশেষে তার মায়ের কাছে ঘটনাটি প্রকাশ করে এবং তার বাবা সারিয়াকান্দি থানায় ধর্ষক মিশুকে আসামী করে এজাহার দায়ের করেন।
সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় আসামী মিশুকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর