বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

টাঙ্গাইলের যমুনায় উদ্ধার ১১টি মর্টার শেল, আতঙ্কে স্থানীয়রা

দেশচিত্র


টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদী থেকে উদ্ধার করা হয়েছে ১১টি অবিস্ফোরিত মর্টার শেল। সোমবার ( জুন) দুপুরে মাছ ধরার সময় স্থানীয় জেলেদের জালে প্রথমে একটি ধাতব বস্তু ধরা পড়ে।

পরে খবর পেয়ে পুলিশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে অভিযান চালিয়ে আরও ১০টি মর্টার শেল উদ্ধার করে। উদ্ধারের ঘটনাটি ঘটে ঘটেছে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের যমুনা নদী সংলগ্ন চর এলাকায়

স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে নদীর তলদেশে অস্বাভাবিক ধাতব বস্তু দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে স্থানীয় চেয়ারম্যান পুলিশকে অবহিত করা হয়।

পরবর্তীতে টাঙ্গাইল জেলা পুলিশের সহায়তায় সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং অনুসন্ধান চালিয়ে মোট ১১টি মর্টার শেল উদ্ধার করে। উদ্ধার হওয়া মর্টার শেলগুলো পুরনো মরিচা ধরা অবস্থায় ছিল। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ অথবা পরবর্তী সময়ের কোনো সামরিক মহড়ার সময় নদীতে পড়ে থাকতে পারে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান:“মর্টার শেলগুলো এখনো অবিস্ফোরিত। উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। সেনাবাহিনীর বিশেষ টিম তা নিষ্ক্রিয় করবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন,“ঘটনার পর থেকে সাধারণ মানুষ আতঙ্কে আছে। তবে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

শেল উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় চরম আতঙ্ক দেখা দেয়। নদীপাড়ের কয়েকটি গ্রামে লোকজন নদীমুখো যাতায়াত কমিয়ে দেয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং সন্দেহজনক কিছু দেখলেই পুলিশকে জানাতে বলা হয়েছে। উদ্ধারকৃত শেলগুলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং সেগুলো নির্দিষ্ট স্থানে নিষ্ক্রিয় করার  কাজ শুরু হয়েছে।
প্রশাসন জানিয়েছে, পুরো নদী এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পুলিশ সেনা টহল জারি থাকবে।

এই ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিলেও প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নদী বা পুরনো সামরিক অঞ্চলগুলোতে ধরনের অস্ত্র আরও থাকতে পারে, তাই ভবিষ্যতে এরকম উদ্ধার অভিযান বাড়ানো প্রয়োজন।

 

Tag
আরও খবর