‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের রেল লাইনে ট্রেনের নিচে কাটা পড়ে শাহিন মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুন) বিকেলে লাউয়াছড়া উদ্যানে ঘুরতে এসে আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে এক পা বিচ্ছিন্ন হয় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানী গ্রামের বাজিদ মিয়ার ছেলে শাহিন মিয়ার। 

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা শাহিনকে মৃত ঘোষণা করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া উদ্যান অতিক্রম করার সময় হঠাৎ করে ওই যুবক লাউয়াছড়ার ভেতরের রেললাইনের ওপর চলে আসেন। এ সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে নেওয়া হয়। 

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমীন আক্তার বুধবার রাত ১০টায় বলেন, বুধবার রাত পৌনে ৮টার দিকে ট্রেনে কাটা পড়া এক যুবককে ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদের হাসপতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়।

নিহত শাহিন মিয়ার বড় ভাই সেলিম আহমদ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সন্ধায় খবর পেয়েছি আমার ছোট ভাই লাউয়াছড়ায় ট্রেনে কাটা পড়ে এক পা বিচ্ছিন্ন হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে এখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। আমার ভাইয়ের ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। আমরা ৪ ভাই ও ১ বোনের মধ্যে সে সবার ছোট ছিল। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ের থানার ওসি মওদুত হাওলাদার বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের লাশ বর্তমানে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। নিহতের পরিবার থেকে ময়না তদন্ত ছাড়া লাশ নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। আমরা ঘটনাটি যাচাই বাছাই করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবো।

Tag
আরও খবর