আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

এসো শিকড়ের টানে, মিলি প্রিয় প্রাঙ্গণেপ্রতিষ্ঠার ৪৪ বছরে প্রথম মধুপুর আদর্শ ফাজিল মাদরাসায় সাবেক বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

"এসো শিকড়ের টানে, মিলি প্রিয় প্রাঙ্গণে " এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরের ইসলামী শিক্ষার অনন্য প্রতিষ্ঠান মধুপুর আদর্শ ইসলামিয়া ফাযিল(ডিগ্রি) মাদরাসর প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পূণর্মিলনী, আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আযহার দ্বিতীয় দিন ৮ জুন (রবিবার) সকাল ৯ ঘটিকায় মাদরাসা মাঠে আয়োজিত আলোচনা সভায় উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এমরানুল কবির। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বাবুল হাসান, উপজেলা একাডেমি সুপারভাইজার মহিউদ্দিন আহমাদ প্রমূখ। বিশেষ বক্তৃতা করেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী। এ সময় ১৯৮১ সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত সকল ছাত্র/ছাত্রীদের পদচারণায় প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মুখরিত হয়। এ ছাড়াও ক্ষণে ক্ষণে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা মঞ্চে উঠে বন্ধুদের সাথে স্মৃতিচারণে আবেগী হয়ে উঠেন। পরে বিকেল ৩ ঘটিকা হতে সন্ধ্যা পর্যন্ত দেশ বরেণ্য বিভিন্ন ইসলামী সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় চলে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান।
Tag
আরও খবর