শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

শান্তিগঞ্জে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জেলের মৃত্যু

সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কামাল হোসেন (২৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত কামাল হোসেন উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে। বুধবার (৪ জুন) ভোরবেলা পাগলা মহাসিং নদীতে এই ঘটনা ঘটে। পারিবারিক সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জটিল মৃগী রোগে ভোগছিলেন কামাল হোসেন। ফলে প্রায়ই খিচুনিতে অসুস্থ হয়ে পড়তেন তিনি। আজ প্রতিদিনের মত হাওরে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন কামাল হোসেন। বাড়ির ঘাটে মহাসিং নদীতে বাঁধা নৌকায় উঠলে হঠাৎই খিচুনি দেখা দেয় তার। এসময় নৌকা থেকে পড়ে গিয়ে ডুবে যান তিনি। স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে জেলা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আধঘন্টার অধিক সময় খোঁজাখু্ঁজি করে কামাল হোসেনের মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলের প্রধান জামান উদ্দিন বলেন, '৯৯৯ এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিট চেষ্টা করে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'
আরও খবর