ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে পৌরসভা গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পৌরসভা গঠনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল।


সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. সফিকুল ইসলাম বাবু, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন, প্রাথমিক শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দি, যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবীকা শীল এবং উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি মো. মনিরুজ্জামান।


এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সভায় উপজেলার মথুরেশপুর, কুশলিয়া, তারালী ও ভাড়াশিমলা ইউনিয়নের আংশিক গ্রাম ও মৌজা নিয়ে নতুন পৌরসভা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।


সভায় বক্তারা বলেন, কালিগঞ্জে পৌরসভা গঠন হলে এখানকার নাগরিক সেবা আরও সহজ ও সুষ্ঠু হবে। উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে এবং নাগরিক জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর