ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে পুশকৃত ৫০ কেজি চিংড়ি ধ্বংস, গৃহবধূকে ২০ হাজার টাকা জরিমানা

কালিগঞ্জে পুশকৃত ৫০ কেজি চিংড়ি ধ্বংস, গৃহবধূকে ২০ হাজার টাকা জরিমানা


এস এম তাজুল হাসান সাদ,উপকূলীয় প্রতিনিধি (সাতক্ষীরা)


সাতক্ষীরার কালিগঞ্জে ভেজালবিরোধী অভিযানে ময়দা পুশ করা ৫০ কেজি বাগদা চিংড়ি ধ্বংস করা হয়েছে এবং এক গৃহবধূকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বুধবার (২৮ মে) দুপুর ১২টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।


এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল মৎস্য ব্যবসায়ী সাদেক গাজীর বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখানে পুশকৃত অবস্থায় বিভিন্ন প্রজাতির কয়েক ক্যারেট চিংড়ি এবং ময়দা পুশের কাজে ব্যবহৃত সিরিঞ্জ ও তরল মিশ্রণ উদ্ধার করা হয়।


অভিযানকালে সাদেক গাজী পালিয়ে গেলেও তার স্ত্রী নাজমা পারভীনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৫০ কেজি চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


অভিযানে ডিবি পুলিশের সহকারী পরিদর্শক মো. সাখায়েতুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও খবর