পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

বরিশালে মানুষের সর্বস্ব লুটে নেওয়া চক্রের ৪ সদস্য আটক

বরিশোলে চেতনানাশক দ্রব্যাদি সেবন করিয়ে মানুষের সর্বস্ব লুটে নেওয়া চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা ((ডিবি) পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে চোরাইকৃত মালামালসহ ১৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৭ মে) এ জানিয়েছেন গোয়েন্দা শাখার পরিদর্শক মো. ইসমাইল হোসেন। এর আগে নগরের ১৩ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি রোড মসজিদ গলি এলাকার একটি বাসায় এবং নগরের ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা বাজারের একটি অটো গ্যারেজে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তারসহ মালামাল উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠী এলাকার আ. ছাত্তার মিলিটারির ছেলে সাইদুল ইসলাম ওরফে শান্ত (৪২), ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন মধ্য কন্দেবপুর এলাকার মন্নাফ লস্করের ছেলে বাপ্পি লস্কর (২৮), মাদারীপুর সদরের মোস্তফাপুর বাঘেরপাড়া এলাকার আলী আকবর ফকিরের ছেলে মো: নাজমুল (৩০) ও বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানাধীন চানপুরা শরীফ বাড়ির ইয়াকুব আলীর মেয়ে সাথী আক্তার (৪০)।গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. নাজমুল রুপাতলী এলাকার একটি অটো গ্যারেজের মালিক, বাকিরা সকলে বরিশাল নগরের ধান গবেষণা ও সিএন্ডবি রোড এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতো।পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে চোরাইকৃত একটি হলুদ অটোরিকশার খণ্ড খণ্ড অংশ ও চোরাই কাজে ব্যবহৃত ১৭ টি সিম বিহীন মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে ডিবির এসআই মো. লোকমান, এসআই মো. কামাল হোসেন, এএসআই মো. আনোয়ার হোসেন বিপিএম, এএসআই মো. জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।
আরও খবর
6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

২ ঘন্টা ৪৩ মিনিট আগে