দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পলাশে সমাজ সেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ - তদন্ত কমিটি গঠন




নরসিংদীর পলাশ উপজেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তা রিজা আক্তারের বিরুদ্ধে অনিয়ম, খামখেয়ালিপনা, অসদাচরণের অভিযোগ উঠেছে। একই সাথে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতাসহ বিভিন্ন সরকারি সহায়তা নিতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে সেবা গ্রহিতাদের। দপ্তরের সামনে মাসের পর মাস ঘুরেও সেবা পাচ্ছে না সেবা প্রত্যাশীরা। এমনকি যথাযথ সেবা পেতে কারো কারো অপেক্ষা করতে হচ্ছে বছরের পর বছর। 

   ভুক্তভোগীরা জানায়,  ২০২৩ সালে জুলাই মাসে পলাশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে যোগদান করেন রিজা আক্তার। দায়িত্ব নেওয়ার পর থেকে অফিসে আসা সেবা গ্রহিতাদের বিভিন্ন সময় হয়রানি ও অসদাচারণ করে আসছেন তিনি। সেবাপ্রত্যাশীদের অকথ্য ভাষায় গালাগালি, কুরুচিপূর্ণ মন্তব্য, মাসের পর মাস ভাতা ভোগীদের ভাতা বন্ধ করে রাখার মতো গুরুত্বর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যে কারণে মাসের পর মাস অফিসে ঘুরেও সেবা পাচ্ছেনা ভুক্তভোগীরা।

              এ বিষয়ে ভুক্তভোগী আছিয়া খাতুন জানান, রিজা মেম নিয়মিত অফিস করেন না, সপ্তাহে দুই থেকে তিন দিন অফিস করেন। এই সময় টুকু তো ও কেউ অফিসে আসলে তিনি   দূর  ব্যবহার, গালিগালাজ ও কুরুচিপুর্ণ  আচরণ করেন। উনি কারো সাথে ভালো ব্যবহার করে না। অনেক প্রতিবন্ধী ও  বয়স্ক লোকজন আসলে উনি দূর-দূর করে অফিস থেকে তাড়িয়ে দেন। দুই পা পঙ্গু, ভুক্তভোগী  আশাবুদ্দিন জানান, সেবা পাওয়ার বিষয়ে জানতে  বোনের সাথে  অফিসে গিয়েছিলাম, রিজা মেডাম আমার সাথে  খারাপ ও দুর্ব্যবহার করেছেন। আমি অনেক কষ্ট পেয়েছি। 

                  মোতালিব নামে একজন প্রতিবন্ধী  ভুক্তভোগী জানান , ম্যাডাম আমাকে বলে, আপনি ভাতা পেলে আমার কি লাভ, এই বলে অফিস থেকে আমাকে  বের করে দেন। 
ভুক্তভোগী মিনতি রানী ও জোসনা রানী জানান,
সমাজসেবা অফিসের কিস্তির টাকা পরিশোধ করতে আসলে, ম্যাডাম আমাদের সাথে বিভিন্ন রকম আজে- বাজে  প্রশ্ন করে, দূর ব্যবহার ও খারাপ আচরণ করে। আমাদের কি  আত্মসম্মান নাই? । 

                           চরসিন্দুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য  ও প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন জানান, উনি ভাতার টাকা ছাড় করাতে চান না। কারও ছয় মাসের ভাতা তিন  মাস, আবার কার ও ভাতা মাসের পর মাস আটকিয়ে রাখেন। ব্যাংক থেকে তিনি ভাতার টাকা ছার করাতে চান  না। আমার এলাকায় একজনের  ভাতার কার্ড করে  দিয়েছেন ঠিকই। কিন্তুু এখন ও ভাতার টাকা পান না। বছরের পর বছর ঘুরছেন। জিজ্ঞেস করলে তিনি খারাপ আচরণ ও দুর্ব্যবহার করেন।  তিনি আরও বলেন, আমার এলাকায় একজনকে ভাতা কার্ড করে  দিয়েছেন তিন বছর হয়েছে। কিন্তুু এখন ও ভাতার টাকা পান না। জিজ্ঞেস করলে তিনি খারাপ আচরণ ও দুর্ব্যবহার করেন। সাধারণ জনগণ যে অভিযোগ করেছে তা সত্য। আমরা এর বিচার চাই। 

                     এদিকে সেবা প্রত্যাশীদের সাথে  অসদাচরণের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সমাজ সেবা কর্মকর্তা রিজা আক্তার এসব অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবি করেন। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল পরে সমাধান হয়ে গেছে বলে জানান।

            সমাজ সেবা কর্মকর্তা রিজা আক্তারের এসব অনিয়ম ও অসদাচরণের প্রতিকার চেয়ে এরই মধ্যে সমাজ সেবা অধিদপ্তরের মহা পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ পত্র দাখিল করে ভুক্তভোগীরা। এরই পেক্ষিতে অধিদপ্তরের আর্দেশে নরসিংদী জেলা সমাজ সেবা অফিস থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। এ বিষয়ে জেলা সমাজ সেবা অফিসের সহকারি পরিচালক ও তদন্ত কমিটির প্রধান ও মোহাম্মদ নঈম জাহাঙ্গীর জানান, ভুক্তভোগীরা পলাশের  সমাজসেবা কর্মকর্তা রিজা আক্তারের বিরুদ্ধে সমাজ সেবা  মহাপরিচালক বরাবরে একটি  লিখিত অভিযোগ দাখিল করেছেন , বিষয়টি তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন অতি শীঘ্রই অধিদপ্তরের প্রেরণ করা হবে।  

        উক্ত বিষয়ে  নরসিংদী জেলা সমাজ সেবা অফিসের উপপরিচালক মাসুদুল হাসান তাপস বলেন, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে,  তদন্ত প্রতিবেদন প্রভাবিত করার কোন সুযোগ নেই।  তদন্তে তিনি যা পাবেন তা পাঠাবেন।  এ দিকে সেবা গ্রহিতাদের এসব হয়রানি বন্ধসহ অভিযুক্ত কর্মকর্তার রিজা আক্তারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ এমনটাই আশা ভুক্তভোগীদের।

Tag
আরও খবর