বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে দোকান থেকে ৯০ হাজার টাকা নিয়ে পালানোর সময় চোর আটক

ছবি-সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে হাজী ট্রেডার্স নামের এক মুদি দোকানের ক্যাশ বাক্স থেকে কৌশলে ৯০হাজার টাকা চুরি করে পালানোর সময় বাবুর আলী খান (৫০) নামের এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। গত মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় হাজী কমপ্লেক্স মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। আটক বাবুর আলী খান খুলনা জেলার খানজাহান উপজেলার গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকার কানাই খাঁ ওরফে কালুর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার আদমদীঘি বাসস্ট্যান্ড থানা রোড এলাকায় হাজী কমপ্লেক্স মার্কেটে আলহাজ্ব ট্রেডার্স দোকানের মালিক মোস্তাফিজুর রহমান প্রতিদিনের ন্যায় সারাদিন তার দোকানে বেচাকেনা করছিলেন। সন্ধ্যা ৬টার দিকে বাবুর আলী খান নামের ওই চোর দোকানের আশেপাশে ঘোরাঘুরি করছিল। মোস্তাফিজুর রহমান দোকানে বেচাকেনার কাজে ব্যস্ত থাকার সুযোগে চোর বাবুর আলী খান ওই দোকানের ভিতরে ঢুকে কৌশলে ক্যাশ বাক্স থেকে ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দোকান মালিক মোস্তাফিজুর রহমানের চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এগিয়ে এসে বাবুর আলী খানকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে আদমদীঘি থানায় সোপর্দ করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে আজ বুধবার দুপুরে আটক বাবুর আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ২৫ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ৩১ মিনিট আগে