নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

লালপুরে হ্যাকার চক্রের ৫ সদস্য আটক- মাদক ও হ্যাকিং ডিভাইস উদ্ধার

লালপুরে হ্যাকার চক্রের ৫ সদস্য আটক- মাদক ও হ্যাকিং ডিভাইস উদ্ধার আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ও দুরদুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া এলাকায়  গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত সেনাবাহিনীর  বিশেষ  অভিযানে ইমোসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যাকিংয়ের সঙ্গে জড়িত একটি প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। আজ ২৭ মে ২০২৫, ভোররাতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় একাধিক বাসায় তল্লাশি  চালায়  সেনাবাহিনীর সদস্যরা ১টি ল্যাপটপ, ২২টি মোবাইল ফোন, ৭০টির অধিক সিমকার্ড, ৪০ পিস ইয়াবা, গাঁজা ও কণ্ঠ পরিবর্তনের বিশেষ ডিভাইস উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে প্রবাসীদের লক্ষ্য করে ইমো এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যাক করে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করে আসছিল। বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের পরিবারের ছদ্মবেশে যোগাযোগ করে তারা টাকা হাতিয়ে নিতো। অনেকে বুঝতেও পারতেন না যে, তারা প্রতারিত হয়েছেন। অভিযানে নেতৃত্বদানকারী সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, "চক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে প্রতারণা করত। তাদের কাছে পাওয়া যন্ত্রপাতিগুলো থেকে বোঝা যায়, তারা অনেক সময় ধরে এই অপরাধে জড়িত।" আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়রা এই অভিযানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
Tag
আরও খবর