শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে উত্তাল সচিবালয়

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-05-2025 01:39:20 pm

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ প্রত্যাহারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা। রোববার (২৫ মে) সকালে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে এ বিক্ষোভ শুরু হয়। সংগঠনটি অধ্যাদেশটিকে ‘নিবর্তনমূলক’ ও ‘কালাকানুন’ বলে আখ্যায়িত করে দ্রুত তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।


এদিন সকালে সচিবালয়ের বিভিন্ন দফতর থেকে শত শত কর্মচারী নিজ নিজ কার্যালয় ছেড়ে নিচে নেমে এসে মিছিলে অংশ নেন। বিক্ষুব্ধ কর্মচারীরা মিছিল থেকে স্লোগান দেন—‘অবৈধ কালো আইন মানব না।’ মিছিল সচিবালয়ের ভেতরের একাধিক ব্লক প্রদক্ষিণ করে প্রতিবাদ জানায়।


এর আগে, বৃহস্পতিবার (২৩ মে) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ২০১৮ সালের সরকারি চাকরি আইন সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার অনুমোদন দেয়া হয়।


এ অধ্যাদেশের খসড়া নিয়ে কর্মচারীদের অভিযোগ, এতে প্রায় সাড়ে চার দশক আগের একটি বিশেষ বিধানের কয়েকটি ‘নিবর্তনমূলক ধারা’ পুনরায় যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সরকারি কর্মীদের বিরুদ্ধে সহজে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং চাকরি থেকে বরখাস্ত করার পথ খুলে দেয়া হয়েছে বলে তারা মনে করছেন।


সংযুক্ত পরিষদের নেতাদের দাবি, প্রস্তাবিত অধ্যাদেশটি দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই অবিলম্বে এ খসড়া বাতিল করে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে আইন সংশোধনের আহবান জানিয়েছেন তারা।

আরও খবর